“রাশিয়ার ওপর নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ”
ইউক্রেনে হামলার কারণে পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছে তাতে বাংলাদেশ ও তৃতীয় বিশ্বের দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধ বন্ধে জাতিসংঘের দুর্বলতা রয়েছে। তবে বিশ্বসংস্থাটি সম্পূর্ণ ব্যর্থ হয়নি। বিশ্বে দারিদ্র্য থেকে মুক্তি, অর্থনৈতিক উন্নতি ও মানবাধিকার প্রতিষ্ঠায় জাতিসংঘ ভূমিকা রেখেছে। দেশে গুম নিয়ে বিভিন্ন মহলে যে তথ্য দেয়া হয়, তা সঠিক নয়। ৬৮ জনের গুমের কথা সামনে এসেছে। এর মধ্যে গুম হওয়া দুজনকে পাওয়া গেছে। তারা ভারতে শাস্তিপ্রাপ্ত ব্যক্তি। ফলে গুমের অভিযোগের সংখ্যা দুজন কমেছে। এখন ৬৬ জন হয়েছে।
মোমেন বলেন, বাংলাদেশে গত তিন বছরে একটিও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে কি-না, তা জানা নেই। আর যারা মারা গেছে, তাদের অধিকাংশই অপরাধী।
আরও পড়ুনঃ ক্ষতিগ্রস্তদের পাশে আছে শেখ হাসিনা সরকার: ওবায়দুল কাদের






রিজার্ভের অর্থ কেউ আত্মসাৎ করেনি : প্রধানমন্ত্রী - tathyasangjog
October 26, 2022[…] আরও পড়ুনঃ “রাশিয়ার ওপর নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্… […]
পরমাণু অস্ত্রের মহড়া চালালো রাশিয়া - tathyasangjog
October 26, 2022[…] […]