রাজশাহীতে ট্রাকচাপায় ২ জন নিহত
রাজশাহীর পবায় বালুভর্তি ট্রাকের নিচে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার মদনহাটি এলাকার আমান কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন বলেন, নওগাঁর উদ্দেশে দুইজন মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। হঠাৎ মোটরসাইকেল থেকে দুইজন রাস্তার ওপর পড়ে যান। ঠিক এমন সময় […]













