রাজশাহীতে ট্রাকচাপায় ২ জন নিহত
রাজশাহীর পবায় বালুভর্তি ট্রাকের নিচে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ শনিবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার মদনহাটি এলাকার আমান কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন বলেন, নওগাঁর উদ্দেশে দুইজন মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। হঠাৎ মোটরসাইকেল থেকে দুইজন রাস্তার ওপর পড়ে যান। ঠিক এমন সময় বালুভর্তি একটি ট্রাক তাদের মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।
নিহতরা হলেন- বাগমারা উপজেলার লাউপাড়া গ্রামের পরেশের ছেলে আলাল (৪৫) ও একই উপজেলার চান্দের আড়া গ্রামের রঘুনাথের ছেলে রমেশ (৪৫)।





