আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর পরিকল্পনা করছে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান (কামাল) বলেন, কিছুদিন ধরে শুনছি ১০ ডিসেম্বর তারা (বিএনপি) ঢাকা দখল করবে, আমাদের তাড়িয়ে দেবে। আমরা শুনছি, তারা ডিক্লিয়ার করে নাই। আমরা শুনছি, তারা মন্ত্রিপরিষদও গঠন করে ফেলেছে।
আজ শনিবার ঢাকা জেলা আওয়ামী লীগের সপ্তম ত্রিবার্ষিক সম্মেলনে দেয়া ভাষণে তিনি এ কথা বলেছেন।
এ দেশের জনগণ ভুল করবে না দাবি করে আসাদুজ্জামান খান বলেছেন, এ দেশের জনগণ ভুল করবে না। তারা আবারও ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করবে।
সম্মেলনে লাখো মানুষের ঢল নেমেছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজকে বাংলাদেশের এমন কোনো জায়গা নেই, যেখানে আওয়ামী লীগ সুপ্রতিষ্ঠিত নাই। সারা বাংলাদেশের মানুষ মনে করে, যত দিন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ চলবে, তত দিন দেশ আলোকিত থাকবে।
আরও পড়ুনঃ “১৭ কোটি মানুষের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলে, তাদের বিরুদ্ধে খেলা হবে”





