বাংলাদেশ আইএমফ’র ঋণ পাবে, আশাবাদ অর্থ বিভাগের সিনিয়র সচিবের
বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমফ এর ঋণ পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন। ঋণের জন্যই সংস্থাটির প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, যাচাই-বাছাই শেষে এ ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হবে।
গত আড়াই বছরেরও বেশি সময় ধরে করোনা সংক্রমণ আর গত কয়েক মাসের রাশিয়া ইউক্রেন যুদ্ধে এক সংকটকাল অতিবাহিত করছে বিশ্বমন্দার কবলে অবস্থায় দেশের অর্থনীতি সচল রাখতে তিন বছরের জন্য আন্তর্জাতিক মুদ্রা আইএমএফ’র কাছ থেকে ৪৫০ কোটি ডলার/ঋণ চেয়ে পড়েছে বাংলাদেশেও এ তহবিল- সংস্থাটির কাছে চিঠি দিয়েছে সরকার।
আলোচনার অংশ হিসেবেই বুধবার আইএমএফ’র এশীয় প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের বিভাগীয় প্রধান রাহুল আনন্দের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় আসেন, বৈঠকে বসেন সচিবালযয়ে অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিনের সঙ্গে বৈঠক শেষে ফাতিমা ইয়াসমিন জানান, সংস্থাটির সঙ্গে বিভিন্ন পর্যায়ের বৈঠকে শেষে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত।
ঋণ দেয়ার ক্ষেত্রে আইএমএফ কিছু শর্ত বেধে দিলেও ঋণ পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন অর্থ বিভাগের এই কর্মকর্তা। আগামী ৯ নভেম্বর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে সংস্থাটির প্রতিনিধি দলের বৈঠকের পাশাপাশি আর্থিক খাতের সংস্কার ও নীতি পর্যালোচনা করতে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্টদের সঙ্গেও বৈঠক করবে দলটি।





