বিএনপির সমাবেশে আ. লীগের কেউ হামলায় জড়ালে শাস্তি: কাদের জাতীয় ফিচার

দেশের জন্য সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দেখে বিএনপি জ্বলছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এতোদিন দৌড়াতে দৌড়াতে এখন একেবারে দাঁড়িয়ে গেছে মানবন্ধনে। দেশের জন্য সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দেখে তারা জ্বালায় জ্বলছে, তারা এখন দিশেহারা। আজ শনিবার ময়মনসিংহে প্রধামন্ত্রীর সফর, ৭৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৩০টির ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, […]

ভারত-বাংলাদেশের মূল লক্ষ্য অর্থনৈতিক অগ্রগতি: প্রধানমন্ত্রী জাতীয় ফিচার

১৮ মার্চ আন্তঃসীমান্ত তেল পাইপলাইন উদ্বোধন করবেন শেখ হাসিনা-নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে ডিজেল সরবরাহের লক্ষ্যে ১৮ মার্চ যৌথভাবে প্রথম আন্তঃসীমান্ত তেল পাইপলাইন উদ্বোধন করবেন। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, সুখবর হলো- ভারত আমাদের ডিজেল পাঠাবে। (তেল) পাইপলাইনের কাজ সম্পন্ন হয়েছে। দুই প্রধানমন্ত্রী ১৮ মার্চ (ভিডিও […]

দুর্গাপূজা জাতীয় ফিচার

প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে ময়মনসিংহে কর্মসূচি স্থগিত করেছে বিএনপি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে ময়মনসিংহে কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। বৃহস্পতিবার দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য। বিজ্ঞপ্তিতে বলা হয়, যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ১১ মার্চ (শনিবার) সারাদেশের জেলা ও মহানগর পর্যায়ে মানববন্ধন করবে বিএনপি। সেদিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ১০টি সাংগঠনিক বিভাগে এই কর্মসূচি পালন করবে […]

ডিপিডিসি আওতাধীন এলাকায় আজ লোডশেডিং নেই জাতীয় ফিচার

পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে এলো আদানির বিদ্যুৎ

ভারতের আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে ৫০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ বাংলাদেশের জাতীয় গ্রিডে এসেছে। এসেছে বাংলাদেশে। বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে সন্ধ্যা থেকে রাত ৯টা নাগাদ এ বিদ্যুৎ এসেছে বলে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের ঝাড়খন্ডের আদানি বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে বাংলাদেশ গ্রিডের সঙ্গে সিনক্রোনাইজ করে […]

জাতীয় ফিচার

খিলক্ষেত থেকে ডাচ্-বাংলা ব্যাংকের ছিনতাই হওয়া ৩ ট্রাংক টাকা উদ্ধার

রাজধানীর তুরাগ থেকে ছিনতাই হওয়া ডাচ্-বাংলা ব্যাংকের চার ট্রাংক টাকার মধ্যে তিন ট্রাংক টাকা খিলক্ষেত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এই টাকা উদ্ধার করে ডিবির সদস্যরা। এ সময় টাকা ছিনতাইয়ে ব্যবহৃত হাইয়েস গাড়িটিও জব্দ করা হয়। ঘটনাকে পরিকল্পিত ডাকাতির ঘটনা বলছে ডিবি। ছিনতাইয়ের পর ব্যাংক কর্তৃপক্ষ দাবি করে, গাড়িটিতে চারটি ট্রাংকে ১১ কোটি […]

গুলিস্তানে ভবনে বিস্ফোরণ জাতীয় ফিচার

গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার তিনজন দু’দিনের রিমান্ডে

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ভবনের দুই মালিকসহ তিনজনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গ্রেফতারকৃতরা হলেন, ভবনের দুই মালিক ওয়াহিদুর রহমান ও তার ভাই মতিউর রহমান এবং ভবনের বেসম্যান্টের স্যানিটারি ব্যবসায়ী মিন্টু। বৃহস্পতিবার তাদের ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। এরপর ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন […]

খেলা ফিচার

ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো স্বাগতিক বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৬ উইকেটে হারিয়েছে ইংল্যান্ডকে। এই জয়ে ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সাকিবের দল। টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সাক্ষাৎতেই জয় তুলে নিলো টাইগাররা। টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রান করে ইংল্যান্ড। জবাবে […]

গৃহহীনতার অভিশাপ দূর করতে বিশ্বনেতাদের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী জাতীয় ফিচার

সিনেমা পারে মানুষের জীবন পাল্টে দিতে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা লক্ষ্য করবেন জীবন ধর্মী চলচ্চিত্র যখন নির্মান করা হয় সেগুলো কিন্তু মানুষকে সবথেকে বেশি আকর্ষণ করে। কারণ মানুষ তার জীবনের প্রতিচ্ছবিটা সেখান থেকে পায়। আবার একটা সিনেমা পারে মানুষের জীবন পাল্টে দিতে বা সমাজের চিত্রটা পাল্টে দিতে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত জাতীয় […]

৭ মার্চ, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ নিয়ে তথ্যমন্ত্রী জাতীয় ফিচার

শেখ মুজিব শিল্প-সংস্কৃতি বিকাশেও ছিলেন সদানিবেদিত প্রাণ: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জাতির পিতা শেখ মুজিব শুধু স্বাধীন রাষ্ট্রই প্রতিষ্ঠা করেননি, বাঙালি শিল্প-সংস্কৃতি বিকাশেও তিনি ছিলেন সদানিবেদিত প্রাণ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায়এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে সিনেমা শিল্পী-কলাকুশলীদের […]

'বিএনপি নিঃশব্দে মানববন্ধন করছে, গণতন্ত্র ধ্বংস করছে জাতীয় ফিচার

“বিএনপির মুখে রাজনীতির আষাঢ়ে গল্প তামাশা ছাড়া কিছু নয়”

যারা দণ্ডপ্রাপ্ত পলাতক আসামীর নেতৃত্বে রাজনীতি করে তাদের মুখে অন্যদের নিয়ে পলায়নপর রাজনীতির আষাঢ়ে গল্প তামাশা ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ সব কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর […]