গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার তিনজন দু’দিনের রিমান্ডে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ভবনের দুই মালিকসহ তিনজনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গ্রেফতারকৃতরা হলেন, ভবনের দুই মালিক ওয়াহিদুর রহমান ও তার ভাই মতিউর রহমান এবং ভবনের বেসম্যান্টের স্যানিটারি ব্যবসায়ী মিন্টু।
বৃহস্পতিবার তাদের ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। এরপর ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্তকারি কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল মাবুদ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিট ম্যাজিষ্ট্রেট মাহবুব আলম তাদের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিক বাজারের নর্থসাউথ রোডে বিশিষ্ট এ ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়।
আরও পড়ুনঃ শেখ মুজিব শিল্প-সংস্কৃতি বিকাশেও ছিলেন সদানিবেদিত প্রাণ: তথ্যমন্ত্রী





