প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে ময়মনসিংহে কর্মসূচি স্থগিত করেছে বিএনপি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে ময়মনসিংহে কর্মসূচি স্থগিত করেছে বিএনপি।
বৃহস্পতিবার দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ১১ মার্চ (শনিবার) সারাদেশের জেলা ও মহানগর পর্যায়ে মানববন্ধন করবে বিএনপি। সেদিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ১০টি সাংগঠনিক বিভাগে এই কর্মসূচি পালন করবে দলটি। একই দিনে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস ময়দানে আওয়ামী লীগের বিভাগীয় জনসভা হবে। ওই সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন। ওই জনসভার কারণে ময়মনসিংহ মহানগর এবং ময়মনসিংহ দক্ষিণ ও উত্তরে কর্মসূচি পালন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
আরও পড়ুনঃ সিনেমা পারে মানুষের জীবন পাল্টে দিতে: প্রধানমন্ত্রী





