কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের জাতীয়

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

কক্সবাজারের চকরিয়ায় ব্রিজে সিমেন্টবোঝাই ট্রাক উল্টে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কলাতলী এলাকার ১২ নম্বর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রাকচালক ঝিনাইদহের শৈলকূপার দুপচর ইউনিয়নের ভাটইবাজার গাবলা এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে এরশাদ মণ্ডল (৩৮) ও হেলপার সিলেটের গোয়াইনঘাটের জাফলং মুহাম্মদপুরের আবদু রাজ্জাকের ছেলে মো. সিব্বির আহমদ মারুফ (১৯) […]

পুতিন জাতীয় ফিচার

পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। পুতিনের বিরুদ্ধে শিশুদের বেআইনিভাবে ইউক্রেন থেকে রাশিয়ায় বিতাড়িত করাসহ বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ এনেছে আইসিসি। যদিও এ ধরনের সব অভিযোগই অস্বীকার করেছে মস্কো। এ বিষয়ে আইসিসি বলেছে, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া পূর্ণমাত্রায় আক্রমণ শুরুর পর থেকে ইউক্রেনে নানা অপরাধ […]

জাতীয়

মাহি ও তার স্বামীর বিরুদ্ধে পুলিশের মামলা

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে । শুক্রবার বাসন মেট্রো থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রোকন মিয়া বাদী হয়ে এ মামলা করেন। এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, মামলার আসামি হওয়ায় যে কোনো সময় মাহিয়া মাহি ও তার স্বামী গ্রেফতার […]

দুর্গাপূজা জাতীয় ফিচার

শনিবার সারাদেশে সব মহানগরে বিএনপির প্রতিবাদ সমাবেশ

আগামীকাল শনিবার সারাদেশের সব মহানগরে দশ দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি। এ প্রতিবাদ সমাবেশ সফল করতে দলটির কেন্দ্রীয় নেতাদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। এছাড়া যুগপৎ আন্দোলনে এদিন সমমনা জোটের শরিক দলগুলো কোথায় সমাবেশ করবে সেটাও জানানো হয়েছে। এ বিষয়ে শুক্রবার বিএনপির মিডিয়া সেল জানায়, ঢাকার দুই মহানগরের প্রতিবাদ সমাবেশ দুপুর ২টায় নয়াপল্টনে দলের […]

জাতীয়

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

পিরোজপুরে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে পিরোজপুর-চরখালী সড়কের শংকরপাশায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চোমরা গ্রামের আবুল হোসেন মিনার ছেলে মো. ইয়াসিন মিনা (১৪), কচুয়া উপজেলার আল আমিন মল্লিকের ছেলে মো. শাহিন মল্লিক (১৮) ও কচুয়া […]

ভারত সফর অত্যন্ত সফল হয়েছে: তথ্যমন্ত্রী জাতীয় ফিচার

পাকিস্তান আজ আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জাতির পিতার জন্মদিন ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের সার্থকতা এখানেই যে, পাকিস্তান আজ আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। আজ শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবন চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে […]

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ফিচার

শেখ মুজিবের আদর্শ নিয়েই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর আদর্শ আছে। সেই আদর্শ নিয়েই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। আজ শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাগাড়ায় জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ […]

'বিএনপি নিঃশব্দে মানববন্ধন করছে, গণতন্ত্র ধ্বংস করছে জাতীয় ফিচার

সংবিধানে যেভাবে আছে সেভাবেই নির্বাচন করবে আওয়ামীলীগ: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান অবিকৃত রেখে এবং সংবিধানে যেভাবে আছে সেভাবেই আওয়ামী লীগ নির্বাচনে যেতে চায়। আজ শুক্রবার ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস- ২০২৩ উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, […]

জাতীয় ফিচার

বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার সকালে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর তিনি দেশের প্রতিষ্ঠাতা জাতির পিতার স্মৃতির […]

জাতীয় ফিচার

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী

আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু কিশোর দিবস। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা। দিবসটি উদযাপন উপলক্ষে আজ দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং […]