জাতীয় ফিচার

শুক্রবার থেকে বাংলাদেশে রোজা শুরু

আজ দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার শাবান মাসের ত্রিশ দিন পূর্ণ হবে। এর ফলে শুক্রবার থেকে দেশে রোজা শুরু হবে। আজ বুধবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান এ তথ্য নিশ্চিত […]

দেশ ছেড়ে পালিয়ে যাওয়া অপরাধীরাই অপপ্রচারের নেপথ্যে: প্রধানমন্ত্রী জাতীয় ফিচার

“আমরা চাই প্রতিটি মানুষ বাড়ি, আশ্রয় এবং জীবিকার সুযোগ পাবে”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা চাই প্রতিটি মানুষ বাড়ি, আশ্রয় এবং জীবিকার সুযোগ পাবে। তারা আর সমাজের বোঝা হয়ে থাকবে না। আমরা চাই প্রত্যেকে নিজের পায়ে দাঁড়াবে এবং যথাযথ সম্মানের সাথে বসবাস করবে। আজ বুধবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আশ্রয়ণ-২ প্রকল্পের চতুর্থ ধাপে বাড়ি হস্তান্তরের সময় একথা বলেন তিনি। আশ্রয়ণ-২ প্রকল্পের চতুর্থ ধাপে বাড়ি […]

রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় জাতিসংঘকে জোরালো ভূমিকা পালনের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর জাতীয় ফিচার

রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় জাতিসংঘকে জোরালো ভূমিকা পালনের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত নোলিন হেজারকে রাখাইনে রোহিঙ্গা পরিস্থিতির উন্নয়নে মিয়ানমার কর্তৃপক্ষের পাশাপাশি অন্যান্য সকল অংশীদারদের সাথে তার সম্পৃক্ততা আরো বাড়ানোর অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। গতকাল মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বিশেষ দূতের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিঞ্জপ্তিতে এ […]

আরও ৩৯৩৬৫টি ঘর গৃহহীনদের হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয় ফিচার

আরও ৩৯৩৬৫টি ঘর গৃহহীনদের হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

আশ্রয়ণ-২ প্রকল্পের চতুর্থ ধাপে পবিত্র ঈদ-উল-ফিতরের আগে আরও ৩৯৩৬৫টি ঘর গৃহহীনদের কাছে হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার গণভবন থেকে ভার্চুয়ালি এক অনুষ্ঠানের মাধ্যমে এসব বাড়ি হস্তান্তর করেন তিনি। এর আগে প্রথম ধাপে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে ৬৩ হাজার ৯৯৯টি, দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৩৩০টি এবং তৃতীয় ধাপে ৫৯ হাজার ১৩৩টি ঘর বিতরণ করা […]

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ফিচার

খেলাধূলা উদার মন মানসিকতা গড়ে তোলে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খেলাধূলা মানে শারিরীক ব্যায়াম, খেলাধূলা শারিরীক শক্তি যোগায় এবং উদার মন মানসিকতা গড়ে তোলে। পাশাপাশি, লেখা পড়ায়ও মনোনিবেশ করতে হবে। একটি স্বাধীন দেশের যোগ্য নাগরিক হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। মঙ্গলবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্ট-২০২২ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্ট-২০২২-এর […]

৭ মার্চ, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ নিয়ে তথ্যমন্ত্রী জাতীয় ফিচার

“আসলে বিএনপি নেতারা চায় না বেগম খালেদা জিয়া মুক্তি পাক”

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আসলে বিএনপি নেতারা চায় না বেগম খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি পাক। কারণ এটি যদি চাইতো, তারা আদালতে গিয়ে বড়বড় আইনজীবী দিয়ে মামলা লড়তো। তারা কিন্তু মামলা লড়ে না। বেগম খালেদা জিয়া মুক্তি পেলে ফখরুল ইসলাম আলমগীর সাহেবদের মাতব্বরিটা আর থাকে না, সে জন্য উনারা চান না যে, […]

মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৩৩ শতাংশ হয়েছে: পরিকল্পনামন্ত্রী জাতীয় ফিচার

মার্চে মূল্যস্ফীতি বাড়বে: পরিকল্পনামন্ত্রী

দেশে চলতি মার্চ মাসে মূল্যস্ফীতি বাড়লেও আগামী এপ্রিল মাস থেকে মূল্যস্ফীতিও কমবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ মঙ্গলবার চলতি অর্থবছরের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ১০ম সভা শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের ব্রিফ করে এসব কথা বলেন। পরিকল্পনামন্ত্রী বলেন, এসময় চৈত্র মাস, কিছুটা খরা থাকে। এছাড়া রমজানের আগে মা-বোনেরা বাড়তি জিনিসপত্র কিনে মজুত রাখেন। […]

দুই ক্যাটাগরিতে হজের খরচ কমেছে জাতীয় ফিচার

দুই ক্যাটাগরিতে হজের খরচ কমেছে

চলতি বছর হজে সৌদি সরকার বাংলাদেশি হাজিদের ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরিতে খরচ কমিয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। আজ মঙ্গলবার দুপুরে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তধর্মীয় সংলাপ অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী এই তথ্য জানান। চলতি বছর হজে প্রায় দেড় লাখ টাকা বৃদ্ধির বিষয়ে ফরিদুল হক বলেন, গত বছরের চেয়ে চলতি বছর সৌদি মুদ্রা […]

জাতীয় ফিচার

৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের আগাম টিকিট বিক্রি

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন আগামী ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের আগাম টিকিট বিক্রি। এবার কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না। শতভাগ অনলাইনে টিকিট বিক্রির প্রস্তাব করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রেল ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী বলেন, এবার ঈদ উপলক্ষে ১০টি স্পেশাল ট্রেন পরিচালনা করবে […]

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের জাতীয় ফিচার

উখিয়া ক্যাম্পে দুষ্কৃতিকারীদের গুলিতে ২ রোহিঙ্গা নিহত

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটোনায় আহত হয়েছেন আরও একজন। আজ মঙ্গলবার দুপুরে ক্যাম্প ১৩ তে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার পরিদর্শক শেখ মোহাম্মদ আলী। নিহত দুজনের নামই রফিক। তারা ক্যাম্প ১৩ এর বাসিন্দা। তবে গুলিবিদ্ধ ব্যক্তির পরিচয় জানা যায়নি। উখিয়া থানার পরিদর্শক শেখ মোহাম্মদ আলী বলেন, ক্যাম্প […]