মার্চে মূল্যস্ফীতি বাড়বে: পরিকল্পনামন্ত্রী
দেশে চলতি মার্চ মাসে মূল্যস্ফীতি বাড়লেও আগামী এপ্রিল মাস থেকে মূল্যস্ফীতিও কমবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
আজ মঙ্গলবার চলতি অর্থবছরের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ১০ম সভা শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের ব্রিফ করে এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, এসময় চৈত্র মাস, কিছুটা খরা থাকে। এছাড়া রমজানের আগে মা-বোনেরা বাড়তি জিনিসপত্র কিনে মজুত রাখেন। এর ফলে সরবরাহ ও মজুতে সমস্যা হয়।
মন্ত্রী বলেন, বাজার ঠিক রাখতে সরবরাহ বাড়িয়ে দেবো। শুধু পুলিশ দিয়ে বা জেল-জরিমানা করে বাজার নিয়ন্ত্রণ করা যাবে না। কেউ মজুত রাখলে আমরা সীমান্ত খুলে দেবো। ওপারে মালামাল ট্রাক নিয়ে বসে আছে।
মূল্যস্ফীতি প্রসঙ্গে এম এ মান্নান আরও বলেন, রমজান সংযমের মাস। মা-চাচিরাও এসময় মজুতদার হয়ে যান। রমজানে ১০ কেজি চিনি, ৫ কেজি তেল কিনে মজুত রাখেন। ভোক্তাদের এই অতিরিক্ত চাহিদার সুযোগ নেন ব্যবসায়ীরা। তাতে সরবরাহ এবং মজুতেও বড় সমস্যা হয়।
আরও পড়ুনঃ দুই ক্যাটাগরিতে হজের খরচ কমেছে





