জাতীয় ফিচার

শনিবার সারাদেশে সব মহানগরে বিএনপির প্রতিবাদ সমাবেশ

দুর্গাপূজা

আগামীকাল শনিবার সারাদেশের সব মহানগরে দশ দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি। এ প্রতিবাদ সমাবেশ সফল করতে দলটির কেন্দ্রীয় নেতাদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। এছাড়া যুগপৎ আন্দোলনে এদিন সমমনা জোটের শরিক দলগুলো কোথায় সমাবেশ করবে সেটাও জানানো হয়েছে।

এ বিষয়ে শুক্রবার বিএনপির মিডিয়া সেল জানায়, ঢাকার দুই মহানগরের প্রতিবাদ সমাবেশ দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। এ সমাবেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান সভাপতিত্ব করবেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। সমাবেশ সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।

যুগপৎ আন্দোলন কর্মসূচি হিসেবে গণতন্ত্র মঞ্চ বেলা ১১টায় পল্টন মোড়ে সমাবেশ শেষে মিছিল করবে। ১২ দলীয় জোট বেলা ১১টায় বিজয়নগর পানির ট্যাংকির সামনে সমাবেশ করবে।

জাতীয়তাবাদী সমমনা জোট সমাবেশ করবে পল্টন আল রাজী কমপ্লেক্সের সামনে বেলা ১১টায়। একই সময়ে মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিকে গণফোরাম চত্বরে সমাবেশ করবে গণফোরাম।

আরও পড়ুনঃ পাকিস্তান আজ আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে: তথ্যমন্ত্রী

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র