আল-আকসা মসজিদে ইসরায়েলি হামলায় বাংলাদেশের নিন্দা
পূর্ব জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদে বুধবার ভোরে নামাজের সময় নিরীহ মুসল্লী ও বেসামরিক নাগরিকদের উপর দখলদার ইসরায়েলি বাহিনীর চালানো সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসরায়েলি বাহিনীর দ্বারা মৌলিক নাগরিক বিধি, আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের বিষয়ে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ […]













