দেশ সংযোগ ফিচার

আগামী ৩ জুন শপথ নেবেন এরদোয়ান

আগামী ৩ জুন শপথ গ্রহণ করবেন তুরস্কের নির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান। এর পরের দিন দেশটির নতুন সরকার শপথ নিতে পারে। দেশটির এক সূত্র জানায়, প্রেসিডেন্ট শনিবার শপথ নেবেন এবং দায়িত্ব গ্রহণ করবেন। মন্ত্রিসভার সদস্যরা রোববার শপথ গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে এবং নতুন সরকার তাদের কাজ শুরু করবে। ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির […]

দেশ সংযোগ ফিচার

১৪ জুন থেকে অনলাইনে ঈদের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষ্যে আগামী ১৪ জুন থেকে সকল আন্ত:নগর ট্রেনের অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন আজ নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। তিনি বলেন, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম শতভাগ টিকেট দু’টি ধাপে ঈদ-উল-ফিতরের মতো অনলাইনে আগামী ১৪ জুন থেকে বিক্রি শুরু করা […]

'বিএনপি নিঃশব্দে মানববন্ধন করছে, গণতন্ত্র ধ্বংস করছে দেশ সংযোগ ফিচার

“সরকারের রেমিট্যান্স আয় বৃদ্ধি পাওয়ায় বিএনপি’র গাত্রদাহ শুরু হয়েছে”

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ সরকারের রেমিট্যান্স আয় বৃদ্ধি পাওয়ায় বিএনপি’র গাত্রদাহ হচ্ছে। বাংলাদেশের যে কোনো অগ্রগতি ও সফলতায় বিএনপির গাত্রদাহের বহিঃপ্রকাশ মির্জা ফখরুলদের নেতিবাচক বক্তব্যের মধ্য দিয়ে বারবার উন্মোচিত হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাওয়া সম্পর্কে মির্জা ফখরুলের উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যে তারই পুনরাবৃত্তি ঘটেছে। আজ মঙ্গলবার […]

"বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল পছন্দ ব্রুনেইয়ের সুলতানের" দেশ সংযোগ ফিচার

“প্রবাসীদের সর্বোত্তম সেবা দিতে হবে”

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রায় ১ কোটি ২০ লাখ বাংলাদেশি বিদেশে কর্মরত আছেন এবং তারা প্রচুর রেমিট্যান্স সরবরাহ করে আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন। সেজন্য প্রবাসী বাংলাদেশিদের সততা ও নিষ্ঠার সাথে সর্বোত্তম সেবা প্রদান করে তাদের সন্তুষ্টি অর্জন করতে হবে। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিদেশস্থ বাংলাদেশ মিশনের লেবার উইংয়ে নবনিযুক্ত কর্মকর্তাদের ‘ডিপ্লোমেটিক […]

"গ্রিডে বিপর্যয়ে দায়ীদের চাকরিচ্যুত করা হবে" দেশ সংযোগ ফিচার

নির্বাচনের আগে বিদ্যুতের দাম বাড়াতে চায় না সরকার”

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নির্বাচনের আগে সরকার বিদ্যুতের দাম বাড়াতে চায় না। নির্বাচনের আগে বিদ্যুতের দাম বাড়াতে না চাইলেও, এ খাতে অতিরিক্ত করভার কমাতে এনবিআরকে প্রস্তাব দেয়া হয়েছে। বাজেটে তার প্রতিফলন পাবার আশা করছে মন্ত্রণালয়। সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় একথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, গ্যাস ও তেলের […]

দেশ সংযোগ ফিচার

“২০২৬ সালে নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা”

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, চলমান নতুন শিক্ষাক্রম পুরোপুরি বাস্তবায়ন হতে লাগবে ২০২৫ সাল পর্যন্ত। আগামী ২০২৬ সালে এ শিক্ষাক্রমের আলোকে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দিতে পারবে। আজ সোমবার সেগুনবাগিচায় আন্তজার্তিক মাতৃভাষা ইনিস্টিউটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আয়োজনে স্মার্ট এডুকেশন ফেস্টিভ্যাল এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, চলমান নতুন […]

গুলিস্তানে বিস্ফোরণ: চিকিৎসা দিতে ঢামেকে পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে দাবি স্বাস্থ্যমন্ত্রীর দেশ সংযোগ ফিচার

“ভিসিভি ভ্যাকসিনের ৩য় ও ৪র্থ ডোজ প্রদান শুরু হবে এ সপ্তাহে”

কোভ্যাকস ফ্যাসিলিটির মাধ্যমে ৩০ লাখ ডোজ ভিসিভি (ভ্যারিয়েন্ট কন্টেয়নিং ভ্যাকসিন) ভ্যাকসিনের ৩য় ও ৪র্থ ডোজ এ সপ্তাহ থেকেই দেশের টিকাদান কেন্দ্রগুলো থেকে দেয়া শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ফাইজার-ভিসিভি কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। জাহিদ মালেক জানান, […]

দেশ সংযোগ

মণিপুরে পুলিশের সাথে বিদ্রোহীদের সংঘর্ষ; ৪০ বিদ্রোহী নিহত

ভারতের মণিপুর রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪০ জন বিদ্রোহী মারা গেছেন। জাতিগত দাঙ্গার কারণে বেশ কয়েক দফায় ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে মণিপুরে। প্রাণ হারিয়েছে ৬০ জনের বেশি মানুষ। বাস্তুচ্যুত হয়েছেন আরও কয়েক হাজার। এরই মধ্যে আবার সশস্ত্র বিদ্রোহীদের সংঘর্ষের ঘটনা ঘটলো। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, […]

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ সংযোগ ফিচার

“বাংলাদেশ যে কোনো সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চায়”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা অস্ত্র প্রতিযোগিতা চাই না। কারণ নারী, শিশু ও প্রতিটি পরিবার এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে। তাই তাদের এই দুর্ভোগ থেকে রক্ষা করাই আমাদের লক্ষ্য। আজ সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি’র ভাষণে এ কথা বলেন। প্রধানমন্ত্রী আরো বলেন, আমরা অস্ত্র […]

'বিএনপি নিঃশব্দে মানববন্ধন করছে, গণতন্ত্র ধ্বংস করছে দেশ সংযোগ ফিচার

বিএনপি আন্দোলনের পথ হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনের পথ হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। নীলনকশা অনুযায়ী বিদেশি প্রভুদের কাছ থেকে সাড়া না পেয়ে বিএনপি এখন গভীর হতাশায় নিমজ্জিত। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির কারণে বিএনপির নির্বাচন বর্জনের ষড়যন্ত্র […]