১৪ জুন থেকে অনলাইনে ঈদের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু
আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষ্যে আগামী ১৪ জুন থেকে সকল আন্ত:নগর ট্রেনের অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন আজ নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
তিনি বলেন, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম শতভাগ টিকেট দু’টি ধাপে ঈদ-উল-ফিতরের মতো অনলাইনে আগামী ১৪ জুন থেকে বিক্রি শুরু করা হবে।
এ সময় রেলপথ সচিব ড. হুমায়ুন কবির, বাংলাদেশ রেলওয়ে অধিদপ্তরের মহাপরিচালক কামরুল আহসান সহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নুরুল ইসলাম সুজন বলেন, দেশের পশ্চিমাঞ্চলগামী সকল আন্ত:নগর ট্রেনের টিকেট ১৪ জুনের সকাল ৮টা থেকে অনলাইনে পাওয়া যাবে এবং পূর্বাঞ্চলগামী সকল আন্ত:নগর ট্রেনের অগ্রিম টিকেট অনলাইনে একই দিনের দুপুর ১২টা থেকে পাওয়া যাবে।
তিনি আরো জানান, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে দেশের বিভিন্ন রুটে ৮ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে। ঈদে ঢাকা-চিলাহাটি রুটে একজোড়া নতুন আন্ত:নগর টেন পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৪ জুন ভার্চুয়ালী এই ট্রেনের উদ্বোধন করবেন।
রেলপথ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীরা ঈদ-উল-আযহার ১০ দিন আগে ট্রেনের অগ্রিম টিকেট ক্রয় করতে পারবে। এর আগে যাত্রীরা ঈদের ৫দিন আগে ট্রেনের অগ্রিম টিকেট ক্রয় করতে পারতো। কিন্তু কেউই ট্রেনের অগ্রিম টিকেট ফেরত দিতে পারত না।
মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীরা প্রথম ধাপে ১৪ থেকে ১৮ জুন এবং দ্বিতীয় ধাপে ২৪ থেকে ২৮ জুন পর্যন্ত ট্রেনের অগ্রিম টিকেট ক্রয় করতে পারবে।
অন্যদিকে ২ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত ট্রেনের ফিরতি টিকেট বিক্রি করা হবে ২২ জুন থেকে ২৬ জুন পর্যন্ত।
সূত্রঃ বাসস
আরও পড়ুনঃ “প্রবাসীদের সর্বোত্তম সেবা দিতে হবে”






আগামী ৩ জুন শপথ নেবেন এরদোয়ান - tathyasangjog
May 30, 2023[…] […]
বাংলাদেশের আইসিটি খাতে সুইডেনের বৃহত্তর বিনিয়োগ চান প্রধানমন্ত্রী - tathyasangjog
May 30, 2023[…] […]
এনবিআরের দাবি করা টাকা কর দিতে হবে ড. ইউনূসকে: হাইকোর্ট - tathyasangjog
May 30, 2023[…] […]
"সুষ্ঠু নির্বাচনে সহযোগিতার জন্যই ভিসানীতি দেয়া হয়েছে" - tathyasangjog
May 30, 2023[…] […]
"মার্কিন ভিসা নীতির পরও বিএনপির শুভবুদ্ধির উদয় হয়নি" - tathyasangjog
May 30, 2023[…] […]
"আদালত অবমাননা করেছেন মির্জা ফখরুল" - tathyasangjog
May 30, 2023[…] […]
"সরকার দেশের অর্থনীতিকে প্রাণবন্ত রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে" - tathyasangjog
May 30, 2023[…] […]
ইরান দখলের হুমকি দিল তালেবান - tathyasangjog
May 30, 2023[…] […]
দুধ পানের অগণিত উপকারিতা জেনে নিন - tathyasangjog
May 30, 2023[…] […]
সূর্যের আলোর উপকারিতাগুলো জেনে নিন - tathyasangjog
May 30, 2023[…] […]