“প্রবাসীদের সর্বোত্তম সেবা দিতে হবে”
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রায় ১ কোটি ২০ লাখ বাংলাদেশি বিদেশে কর্মরত আছেন এবং তারা প্রচুর রেমিট্যান্স সরবরাহ করে আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন। সেজন্য প্রবাসী বাংলাদেশিদের সততা ও নিষ্ঠার সাথে সর্বোত্তম সেবা প্রদান করে তাদের সন্তুষ্টি অর্জন করতে হবে।
সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিদেশস্থ বাংলাদেশ মিশনের লেবার উইংয়ে নবনিযুক্ত কর্মকর্তাদের ‘ডিপ্লোমেটিক ওরিয়েন্টেশন’ কোর্সের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার প্রক্রিয়ায় বাংলাদেশের সামনে বহুবিধ চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে সবাইকে একসাথে কাজ করে যেতে হবে।
বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোর সফলতার জন্য টিমওয়ার্ক খুবই গুরুত্বপূর্ণ উল্লে¬খ করে কর্মকর্তাদের উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিশনের সকলে মিলে একটি টিম হিসেবে কাজ করে বিদেশিদের কাছে বাংলাদেশের উজ্জ্বল ভাবমূর্তি তুলে ধরুন। সেবা প্রত্যাশী প্রতিটি বাংলাদেশিকে সহানুভূতির সাথে, যতœসহকারে সেবা প্রদান করবেন যাতে আপনাদের সততা নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে না পারে।
লেবার উইংয়ে নিযুক্ত কর্মকর্তারা প্রশিক্ষণ কোর্সে যেসব নির্দেশনা পেয়েছেন এবং জ্ঞান অর্জন করেছেন তা প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষায় সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন। একইসাথে তিনি ওরিয়েন্টেশন কোর্স সফলভাবে সমাপ্ত করায় কর্মকর্তাদের অভিনন্দন জানান।
ফরেন সার্ভিস একাডেমির রেক্টর রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস -এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার এ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম।
আরও পড়ুনঃ নির্বাচনের আগে বিদ্যুতের দাম বাড়াতে চায় না সরকার”






"সরকারের রেমিট্যান্স আয় বৃদ্ধি পাওয়ায় বিএনপি’র গাত্রদাহ শুরু হয়েছে" - tathyasangjog
May 30, 2023[…] […]
১৪ জুন থেকে অনলাইনে ঈদের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু - tathyasangjog
May 30, 2023[…] […]
https://stevieraexxx.rocks/city/Discreet-apartments-in-the-center.php
May 30, 2023Hi there! I simply want to offer you a huge thumbs up for your great info you have right here on this post. I will be returning to your site for more soon.