বান্দরবানে অভিযানের সময় সেনাসদস্য নিহত
বান্দরবানের রুমায় কেএনএফের (কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট) সশস্ত্র সন্ত্রাসীদের সদরদপ্তরে অভিযানের সময় আইইডি (ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে তুজাম (৩০) নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবানের রুমা উপজেলার ছিলোপিপাড়া এলাকায় বৃহস্পতিবার (১ জুন) সেনাবাহিনীর একটি টহল দল কেএনএফের (কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট) সশস্ত্র সন্ত্রাসীদের সদর দপ্তরসহ […]












