যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী বহনকারী বাস ও ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে নিহত ৬
যুক্তরাষ্ট্রের ওহাইওতে শিক্ষার্থী বহনকারী একটি বাসের সঙ্গে একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ছজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। মঙ্গলবার ওহাইওর কলম্বাসে লিকিং কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানা গেছে, মঙ্গলবার সকালে ইন্টারস্টেট সেভেনটিতে বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাক্টরটিতে আগুন ধরে যায়। এতে ছয়জন নিহত এবং ১৮ জন আহত হন। […]













