জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

“বিএনপির সঙ্গে সংলাপের চিন্তা আগে ছিল, সেই সময় চলে গেছে”

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সংলাপের চিন্তা আগে ছিল, সেই সময় চলে গেছে।

আজ বুধবার বেলা ১১টায় সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর চিঠি নিয়ে এসেছিলেন পিটার হাস। শুনেছি, এমন দুটি চিঠি আরও দুটি দলের কাছে দেয়া হয়েছে। তাদের একটি বিএনপি, আরেকটি জাতীয় পার্টি। এই চিঠিতে শর্তহীন রাজনৈতিক সংলাপের তাগিদ রয়েছে। তবে সংলাপের এখন আর সেই সুযোগ নেই।

সংলাপের সম্ভাবনা শেষ হয়ে গেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সে কথা আমি কীভাবে বলবো। কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল সংলাপ চায় না বলতে পারে না। কিন্তু তার একটি সময় আছে। আজ নির্বাচনের তারিখ ঘোষণা করা হচ্ছে, সংলাপ কবে করবেন?

এদিকে ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে যে রাজনৈতিক সহিংস বক্তব্য দেয়া হয়েছে, সেটি নিয়ে বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রদূত পিটার হাস।

আরও পড়ুনঃ অগ্নিসন্ত্রাস থেকে দেশরক্ষায় প্রয়োজন একটি সাংস্কৃতিক বিপ্লব: তথ্যমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র