জাতীয়

রাজধানীর মুগদা ও রূপনগর থানায় দায়িত্বে নতুন ওসি

একই স্থানে যুবলীগ ও বিএনপি সমাবেশ ডাকায় নিষেধাজ্ঞা

রাজধানীর মুগদা ও রূপনগর থানায় দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাকে (ওসি) এক অফিস আদেশে বদলি করেছে ডিএমপি।

১৪ নভেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বিষয়ে জানানো হয়।

আদেশে বলা হয়, ডিএমপির লাইনওআরের নিরস্ত্র পুলিশ পরিদর্শক তারিকুজ্জামানকে মুগদা থানার ওসি ও মুগদা থানার ওসি নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুল মজিদকে রূপনগর থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

একই আদেশে রূপনগর থানার ওসি নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলামকে গোয়েন্দা-ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে বলে জানানো হয়।

আরও পড়ুনঃ শরীরে ভিটামিনের আধিক্যও ক্ষতিকর

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র