জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

“গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার স্বার্থে আওয়ামী লীগ সংলাপে বসতে রাজি”

"বৈশ্বিক খাদ্য সংকটে বাংলাদেশের ক্ষতি হবে না"

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক সংলাপে বসতে আওয়ামী লীগ রাজি বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার স্বার্থে আওয়ামী লীগ সংলাপে বসতে রাজি। তবে কার সঙ্গে সংলাপ হবে, সেটি নিয়ে প্রশ্ন আছে।

আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা বিশ্বাস করি ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ এবং তারা অত্যন্ত পরিপক্ব। তারা যা বলে তাতে আমাদের দ্বিমত নেই।

শর্তহীন সংলাপে বসতে যুক্তরাষ্ট্রের চিঠির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমাদের বন্ধুদেশ যদি পরামর্শ দেয়, আমরা সেটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করি। যদি মনে করি সেটি দেশের জন্য মঙ্গলজনক, সেটি আমরা বিবেচনা করি।

তবে পরামর্শ দেশের জন্য বাস্তবসম্মত কি না সেটিও বিবেচনা করার কথা বলেন তিনি।

আরও পড়ুনঃ শরীরে ভিটামিনের আধিক্যও ক্ষতিকর

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র