ফিলিপাইনে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত
ফিলিপাইনের মিন্দানাওয়ে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টা ১৪ মিনিটে ভূমিকম্পটি অনুভুত হয়। ভূমিকম্পটির গভীরতা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে ছিল। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বলছে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭। আর এর উৎপত্তিস্থল ছিল মধ্যাঞ্চলীয় বুরিয়াস শহরের ২৬ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে, ভূপৃষ্ঠের ৭৮ কিলোমিটার […]













