অন্যান্য জাতীয় দেশ সংযোগ ফিচার বিশ্ব সংযোগ

নির্বাচন নিয়ে বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নেবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ প্রশ্নে ভারত বলেছে, বাংলাদেশের নির্বাচন নিয়ে আমাদের অবস্থান বারবার তুলে ধরা হয়েছে… সেইসাথে আমরা বলেছি, এ বিষয়ে বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নেবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বৃহস্পতিবার বিকেলে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে একথা বলেন।

তিনি বলেন, আমি মনে করি, আমি এটা অনেকবার বলেছি… নির্বাচন প্রত্যাখ্যান বাংলাদেশের জনগণের ওপর নির্ভর করে এবং তাদের গণতান্ত্রিক ব্যবস্থা এর একটি সমাধান বের করবে।

তিনি বলেন, ভারত-মার্কিন ২+২ সংলাপের পর, ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ ইস্যুতে ভারতের অবস্থান সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন… তাই, এ বিষয়ে আমার আর কিছু যোগ করার নেই। বাংলাদেশ সম্পর্কে আমাদের অবস্থান অনেক সময়েই প্রকাশ করা হয়েছে।

একটি রাজনৈতিক দলের নির্বাচনের তফসিল ‘প্রত্যাখ্যান’ সম্পর্কে অন্য একটি মিডিয়া প্রশ্নের জবাবে তিনি এই বিষয়ে আর মন্তব্য করতে অস্বীকার করে বলেন, এ সম্পর্কে মন্তব্য করা আমাদের জন্য সমীচীন হবে না।

এর আগে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা ১২ নভেম্বর ভারত-মার্কিন মন্ত্রী পর্যায়ের সংলাপের পরে মিডিয়াকে ব্রিফ করার সময় বলেছিলেন, বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয় এবং বাংলাদেশের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

আরও পড়ুনঃ তফসিলের প্রতিবাদে ২ দিনের হরতাল ডাকলো বিএনপি

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র