জাতীয় ফিচার

বোয়িং থেকে ১৪ নতুন উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ

জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন ডলারের একটি বড় ক্রয়চুক্তি সই করতে যাচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় অনুষ্ঠিতব্য এ চুক্তির মাধ্যমে বহরে যুক্ত হবে ১৪টি অত্যাধুনিক নতুন উড়োজাহাজ। বিমান বাংলাদেশের বহর সম্প্রসারণ ও আন্তর্জাতিক রুটে প্রতিযোগিতা বাড়ানোর লক্ষ্যেই এই বড় বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট […]

জাতীয় ফিচার

সংবিধান সংশোধন: বিশেষ কমিটি গঠনের প্রস্তাবে সময় চায় বিরোধীদল

জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধনের লক্ষ্যে বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে সরকার। বুধবার জাতীয় সংসদে এ উদ্যোগের কথা জানানো হলে বিরোধীদল তাৎক্ষণিক সম্মতি না দিয়ে সিদ্ধান্ত নিতে সময় চেয়েছে। তাদের দাবি, শুধু সংশোধন নয়, তারা চায় পূর্ণাঙ্গ সাংবিধানিক ‘সংস্কার’। রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে আলোচিত জুলাই সনদকে সামনে রেখে এবার আনুষ্ঠানিকভাবে সাংবিধানিক পরিবর্তনের পথে এগোতে […]

দুদকের বিজ্ঞাপন থেকে বাদ পড়লেন সাকিব খেলা

বিশ্বকাপে না খেলা ছিল বড় ভুল’ বিস্ফোরক মন্তব্য সাকিবের

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার সিদ্ধান্তকে ‘ব্লান্ডার’ বা সাংঘাতিক ভুল বলে মন্তব্য করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। মুম্বাইয়ে এক ক্রিকেট ইভেন্টে তিনি বলেন, রাজনৈতিক বাস্তবতার কারণে নেওয়া ওই সিদ্ধান্ত ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের জন্য ছিল বিশাল ক্ষতি এবং হারানো এক বড় সুযোগ। ভারতীয় সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর বরাতে জানা […]

ফিচার বিশ্ব সংযোগ

ইরান ইস্যুতে ‘দীর্ঘ অচলাবস্থায়’র শঙ্কা, বাড়তে পারে ট্রাম্পের রাজনৈতিক চাপ

ইরানের সঙ্গে পুনরায় যুদ্ধ কিংবা কার্যকর কোনো সমঝোতা ছাড়াই দীর্ঘস্থায়ী অচলাবস্থায় জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র; এমন আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি দীর্ঘায়িত হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একই সঙ্গে রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক চাপ মোকাবিলা করতে হতে পারে। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে দ্রুত কোনো […]

খেলা ফিচার

কিউইদের হারিয়ে আইসিসি র‍্যাংকিংয়েও নাহিদ-মিরাজদের বড় উত্থান

নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ র‍্যাংকিংয়ে বড় উন্নতি হয়েছে বাংলাদেশের একাধিক ক্রিকেটারের। বিশেষ করে পেসারদের দুর্দান্ত পারফরম্যান্স র‍্যাংকিংয়ে এনে দিয়েছে চোখে পড়ার মতো অগ্রগতি, যা দেশের ক্রিকেটে নতুন আশার বার্তা হয়ে এসেছে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে যতটা প্রশ্ন ছিল, এই সিরিজ যেন তার জোরালো উত্তর […]

জাতীয় ফিচার

টানা বর্ষণে ডুবছে ঢাকা, আরও পাঁচ জেলায় বন্যার শঙ্কা

টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এ অবস্থায় নেত্রকোনা, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির আশঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বুধবার বিকেলে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। গত কয়েক দিনের ধারাবাহিক বর্ষণে নগরজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজধানীর বিভিন্ন […]

ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলা স্থগিতের ঘোষণায় কমলো তেলের দাম অর্থ-বাণিজ্য ফিচার

ইরানের বন্দর অবরোধের প্রস্তুতি ট্রাম্পের, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

ইরানের বন্দরগুলোতে দীর্ঘমেয়াদি অবরোধ আরোপের প্রস্তুতি নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সহযোগীদের নির্দেশ দিয়েছেন; এমন খবর প্রকাশের পর বিশ্ববাজারে আবারও তেলের দাম বেড়েছে। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় জ্বালানি বাজারে অনিশ্চয়তা আরও গভীর হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে মার্কিন সংবাদমাধ্যম দ্যা ও্যাল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, মার্কিন প্রশাসন ইরানের বন্দরগুলোতে জাহাজ চলাচল […]

জাতীয় ফিচার

সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের গেজেট বৃহস্পতিবার, বাতিল হলো এক প্রার্থিতা

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়া ৫০ প্রার্থীর মধ্যে ৪৯ জনের গেজেট আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে সরকারি চাকরি থেকে অবসরের নির্ধারিত সময় পূর্ণ না হওয়ায় একজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মো. মহিউদ্দিন খান। […]

অর্থ-বাণিজ্য ফিচার

আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, লিটারে বৃদ্ধি ৪ টাকা

নিত্যপণ্যের বাজারে উত্তাপ কমিয়ে যখন স্বস্তির আশা করছিল সাধারণ মানুষ, ঠিক তখনই মধ্যবিত্তের রান্নাঘরের বাজেটে নতুন আঘাত হানল ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি। সয়াবিন তেলের দাম প্রতি লিটারে আরও ৪ টাকা বাড়ানো হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই নতুন মূল্যতালিকা ঘোষণা করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, […]

জাতীয় ফিচার

‘মশামুক্ত সবুজ ঢাকা’ গড়তে সরকারের ১২ দফা পরিকল্পনা: সংসদে প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব নগরীতে রূপ দিতে ১২ দফা কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানান। তিনি বলেন, নাগরিক অংশগ্রহণ বাড়িয়ে ‘ক্লিন ও গ্রিন সিটি’ গড়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংসদে প্রধানমন্ত্রী বলেন, দ্রুত […]