ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ কমেছে : আইনমন্ত্রী জাতীয় ফিচার

“খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে নতুন করে আবেদন আসেনি”

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে নতুন করে কোনো আবেদন আসেনি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ রোববার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সিনিয়র সহকারী জেলা জজ ও সমপর্যায়ের বিচারকদের বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠান উদ্বোধন শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান। আইনমন্ত্রী বলেন, আমি যতটুকু তথ্য পেয়েছি, আজ সকালে খালেদা জিয়ার হার্টের […]

জাতীয় ফিচার

ছাগলকাণ্ডে আলোচিত মতিউরকে এনবিআরের পদ থেকে সরানো হলো

ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মো. মতিউর রহমানকে তার পদ থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। আজ রোববার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব মকিমা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের কর্মকর্তা […]

জাতীয় ফিচার

“যে আন্দোলনে জনগণ নেই, সেই আন্দোলন, আন্দোলন নয়”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কচুপাতার উপর শিশির বিন্দু নয় যে, একটু টোকা লাগলেই পড়ে যাবে। বরং বিএনপির আন্দোলন ভুয়া। বিএনপিই ভুয়া। ভুয়া দলটির সঙ্গে জনগণ নেই। আগেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না। যে আন্দোলনে জনগণ নেই, সেই আন্দোলন, আন্দোলন নয়। আজ শুক্রবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স […]

জাতীয় ফিচার

দুদিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুদিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২১ জুন) দুপুর ২টা ৮মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করে। ফ্লাইটটি দিল্লির স্থানীয় সময় বিকেল সোয়া ৪টায় পালাম বিমানবন্দরে অবতরণ করে। এসময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্র […]

জাতীয় ফিচার

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় আওয়ামী লীগের শোভাযাত্রা

২৩ জুন ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা করছে আওয়ামী লীগ। যানজট এড়াতে শোভাযাত্রাটি ছুটির দিন শুক্রবার বিকেল ৩টা থেকে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে অস্থায়ী সমাবেশ মঞ্চে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে অংশ নেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, […]

জাতীয় ফিচার

সৌদিতে ৩১ বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু

চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের ৩১ জন মারা গেছেন বলে জানা গেছে। সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, চলতি সপ্তাহে মক্কার মসজিদুল হারামে তাপমাত্রা ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে গিয়েছিল। তীব্র গরমের কারণেই এবার এতজনের মৃত্যু হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আরব কূটনীতিকরা ফরাসি বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, তীব্র গরমে এখন পর্যন্ত মিশরের […]

জাতীয় ফিচার

দেশের মর্যাদা বৃদ্ধির জন্য সৌদি প্রবাসীদের অভিনন্দন পররাষ্ট্রমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বৈধ উপায়ে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখা ও আইন মাফিক কাজের মাধ্যমে দেশের মর্যাদা বৃদ্ধির জন্য সৌদি প্রবাসী বাংলাদেশিদেরকে অভিনন্দন জানিয়েছেন। সৌদি আরবে পবিত্র হজ পালন ও মহানবী (সা:) এর রওজা শরীফ জিয়ারত শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় মদিনার স্থানীয় একটি হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময়কালে পররাষ্ট্রমন্ত্রী এই অভিনন্দন ও নির্দেশনা দেন। […]

জাতীয় ফিচার

নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুদিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার দুপুর ২টা ৮মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করে। ফ্লাইটটি দিল্লির স্থানীয় সময় বিকেল ৪টায় পালাম বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট […]

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের জাতীয় ফিচার

কক্সবাজারে পাহাড় ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু

কক্সবাজার শহরের বাদশাঘোনায় পাহাড় ধসে অন্তঃসত্ত্বা স্ত্রী ও স্বামী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে কক্সবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাদশাঘোনা-খাজামনজিল এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার (২১ জুন) সকালে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, হাফেজ মো. আনোয়ার হোসেন (২৩) ও তার সাত মাসের […]

জাতীয় ফিচার

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

টাঙ্গাইলের মধুপুরে প্রাইভেটকার ও মাহিন্দ্রার সংঘর্ষে দুইজনের নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও আটজন। আজ শুক্রবার সকাল ৯টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর শহরের মালাউবাড়ী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলেও পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে […]