জাতীয় ফিচার

“নিত্যপণ্য আমদানিতে ভারত-মিয়ানমারের সঙ্গে চুক্তি করছে বাংলাদেশ”

  বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, নিত্যপণ্য আমদানির জন্য ভারতের পাশাপাশি মিয়ানমারের সঙ্গে একটি চুক্তি সই হচ্ছে। বাংলাদেশ সরকারের পক্ষে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এই চুক্তি সই করবে। আজ বুধবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন। সচিবালয় কাভার করা সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন […]

জাতীয় ফিচার

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম নুরুল ইসলাম (৬০)। আজ বুধবার ভোরে উপজেলার লোহাকুচি সীমান্তের ৯১৯নং সীমানা পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম উপজেলার লোহাকুচি সীমান্ত এলাকার মৃত মঈনউদ্দীনের ছেলে। স্থানীয়রা জানান, চার থেকে পাঁচজনের একটি বাংলাদেশি গরু পারাপারকারি দল লোহাকুচি সীমান্তের ৯১৯নং […]

জাতীয়

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরপর চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এমনটা করেছেন সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় পথচারীসহ কয়েকজন আহত হয়েছেন। এদিকে ঘটনার পরপর নয়াপল্টনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আরও পড়ুনঃ জুলাইয়ে চীন […]

জাতীয় ফিচার

এক দেশের ভেতর দিয়ে অন্য দেশের ট্রানজিট দিলে ক্ষতি কী; প্রশ্ন প্রধানমন্ত্রীর

বাংলাদেশের ভেতরে দিয়ে ভারতের রেল যোগাযোগ স্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘দেশ বিক্রি’ করে দেওয়ার সমালোচনা চলছে। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এক দেশের ভেতর দিয়ে অন্য দেশের ট্রানজিট দিলে ক্ষতি কী, এ প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। আজ মঙ্গলবার বেলা ১১টায় গণভবনে ভারত সফরের নানা দিক নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, আমার […]

জাতীয় ফিচার

“খালেদা জিয়াকে বন্দি করে রাখা সম্পূর্ণ বেআইনি ও সংবিধানবিরোধী”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি ও সংবিধানবিরোধী। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, ২৪ জুন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠকে খালেদা জিয়ার […]

জাতীয় ফিচার

বিশ্বকাপের সুপার এইট থেকেই বাংলাদেশের বিদায়

পারল না বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে নির্ধারিত ওভারের মধ্যে ম্যাচ জিততে না পারায় এবারের বিশ্বকাপের সুপার এইট থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। গতকাল ভারতের কাছে অস্ট্রেলিয়ার হারে সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। সুপার এইটের শেষ ম্যাচে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে পারলেই সেমিফাইনালে জায়গা করতে নেয়ার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। নির্দিষ্ট করে বললে আগে ব্যাট করলে ৬২ রান ও […]

জাতীয় ফিচার

বাংলাদেশের গণমাধ্যমের প্রশংসায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সংবাদমাধ্যম ও সাংবাদিকদের অনুসন্ধানমূলক প্রতিবেদনের প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার। সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ কিছু কর্মকর্তার দুর্নীতি নিয়ে সম্প্রতি রিপোর্টের পর সংবাদ প্রকাশে সতর্ক থাকার বিষয়ে বিবৃতি দেয় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বিপিএসএ। সম্প্রতি গণমাধ্যমে বাংলাদেশ পুলিশের সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে অনুসন্ধানমূলক ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়। এগুলোকে আংশিক ও […]

জাতীয় ফিচার

পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে চাকরি হারাচ্ছেন পুলিশ কর্মকর্তা সাকলায়েন

অভিনেত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে এবার চাকরি হারাতে বসেছেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলায়েন শিথিল। গত ১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে উপসচিব রোকেয়া পারভিন জুঁই স্বাক্ষরিত এক প্রতিবেদনে তাকে বাধ্যতামূলক অবসর প্রদান করার জন্য আবেদন করা হয়। পরীমণির সঙ্গে সম্পর্কের সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের এডিসির দায়িত্বে ছিলেন সাকলায়েন। […]

জাতীয় ফিচার

জুলাইয়ে চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ থেকে ১১ জুলাইয়ের মধ্যে চীন সফর করবেন বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেনপররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এর আগে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানশাও। এরপর পররাষ্ট্রমন্ত্রী বলেন, […]

জাতীয় ফিচার

অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি, টিউশন ফি বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মাধ্যমিক থেকে স্নাতক (পাস) এবং সমমানের অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের (পিএমইএটি) অধীনে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। তিনি বলেন, স্টাইপেন্ড ও […]