জাতীয় ফিচার

জুলাইয়ে চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ থেকে ১১ জুলাইয়ের মধ্যে চীন সফর করবেন বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেনপররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এর আগে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানশাও।

এরপর পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর চীন সফরে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি স্বাক্ষর ও সমঝোতা স্বারক সই হবে বলে আশা করছি। যা দুই দেশের সম্পর্কের মাইলফলক হতে পারে। আর প্রধানমন্ত্রী ৮ থেকে ১১ জুলাইয়ের মধ্যে চীন সফর করবেন বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও বলেন, উৎপাদন এবং বাণিজ্য বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। স্মার্ট বাংলাদেশের যে লক্ষ্য নিয়ে দেশ এগুচ্ছে, সে পথে আমাদের পাশে থাকতে চায় চীন। এছাড়াও বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়ে আলোচনা হয়েছে সফররত চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদের সঙ্গে।

গাজায় যে মানবতাবিরোধী অপরাধ হচ্ছে সে বিষয়ে চীনের মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। ব্রিকসে যেকোনো পর্যায়ের সদস্য হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তির জন্য চীনের ভূমিকা প্রত্যাশা করেছেন পররাষ্ট্রমন্ত্রী।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র