জাতীয় ফিচার

গ্লোবাল কোয়ালিশন ফর সোশ্যাল জাস্টিসে যোগদান বাংলাদেশ

বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর উদ্যোগে প্রতিষ্ঠিত গ্লোবাল কোয়ালিশন ফর সোশ্যাল জাস্টিস এ যোগ দিয়েছে। বৃহস্পতিবার জেনেভায় কোয়ালিশনের প্রথম ফোরামে বাংলাদেশ স্থায়ী মিশনের পক্ষ থেকে যোগদানের সরকারি সিদ্ধান্ত কোয়ালিশন সচিবালয়ে পৌঁছে দেয়া হয় বলে আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বহুপাক্ষিক সহযোগিতা ও অংশীদারিত্ব জোরদারকরণের মাধ্যমে বিশ্বব্যাপী সামাজিক ন্যায়বিচার ও ন্যায্যতার ঘাটতি […]

জাতীয়

“পশুর গাড়ি থামিয়ে চাঁদা দাবি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে”

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন পশুর গাড়ি থামিয়ে চাঁদা দাবি কিংবা গন্তব্যের আগে গাড়ি থেকে পশু নামানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ শুক্রবার বিকেলে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিস্থিতি পরিদর্শন ও পরিবহন চালকদের সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা […]

বিশ্ব সংযোগ

“বিশ্বব্যাপী ১২ কোটি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত”

যুদ্ধ, সহিংসতা এবং নিপীড়নের কারণে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ কোটি মানুষ মানবেতর জীবনযাপন করছে বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর বলেছে, বিশ্বব্যাপী জোরপূর্বক বাস্তুচ্যুতি আবার পূর্বের সকল রেকর্ড ভেঙে দিয়েছে। গাজা, সুদান এবং মিয়ানমারের মতো জায়গায় সংঘাতের ফলে আরও বেশি লোক তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। ইউএনএইচসিআর এক বিবৃতিতে উল্লেখ করেছে, বিশ্বব্যাপী বাস্তুচ্যুত […]

জাতীয় ফিচার

“মিন্টু কোনো সদুত্তর দিতে পারেননি”

অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, কিলার শিমুল ভূঁইয়া ও গ্যাস বাবুর জবানবন্দিতে কিছু তথ্য-উপাত্ত পেয়েছি। এ কারণে মিন্টুকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তাকে ব্যাপক আকারে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সেই কারণে আমরা তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করি। পরে মিন্টুর ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আজ […]

জাতীয় ফিচার

“আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী চক্র দীর্ঘদিন ধরে সুপরিকল্পিতভাবে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। সেজন্যই চক্রান্তমূলকভাবে ২১ আগস্টের মামলায় তাকে জড়িত করা হয়েছে। বাংলাদেশে আইনের শাসনের অনুপস্থিতিতে সত্যের জন্য, সম্মানের জন্য ও আত্মমর্যাদার জন্য সুশীল ভদ্রলোকদের সমাজে টিকে থাকাকে অসম্ভব করে তোলা হয়েছে। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা […]

জাতীয় ফিচার

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএল কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। তিনি জানান, ১৭ জুন পবিত্র ঈদুল আজহার দিন মেট্রো চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া ১৯ জুন থেকে সরকারি অফিসের নতুন সময়সূচি অনুযায়ী […]

জাতীয় ফিচার

বগুড়ায় আইএফআইসি ব্যাংকের সিন্দুক কেটে ২৯ লাখ টাকা লুট

বগুড়া সদরে আইএফআইসি ব্যাংকের উপশাখায় সিন্দুক কেটে ২৯ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাতের কোনো এক সময় সদরের মাটিডালিতে দুইতলা ব্যাংক ভবনটির ছাদের গেট কেটে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায় বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যাংকটিতে কোনো নিরাপত্তা প্রহরী ছিল […]

জাতীয় ফিচার

“বুয়েটে হবে শতকোটি টাকার ন্যানোল্যাব”

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আমরা এখন আইওটি দেখছি চোখের সামনে, সব বড় বড় ডিভাইস। কিন্তু সবকিছু ন্যানোলেভেলে চলে যাচ্ছে। ব্রেনে চিপ বসানোসহ অনেক কিছুই হয়তো হচ্ছে ল্যাবে, এখনো পাবলিকলি আসে নাই। সেগুলো এমআইটিতে দেখে এসেছি। সে কারণেই আমি উৎসাহিত হয়ে প্রধানমন্ত্রী ও আইসিটি উপদেষ্টার কাছে প্রস্তাবটি দেই। এরই মধ্যে টেন্ডার […]

"দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের শাস্তি দেবে সরকার" জাতীয় ফিচার

“তারেক জিয়াসহ পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একুশ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমান ওরফে তারেক জিয়াসহ সাজাপ্রাপ্ত ১৫ আসামি বর্তমানে পলাতক রয়েছে। বিদেশে পলাতক আসামি মাওলানা তাজউদ্দীন, মো. হারিছ চৌধুরী ও রাতুল আহম্মেদ বাবু ওরফে রাতুল বাবুদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা আছে। আজ বুধবার জাতীয় সংসদে সরকারি দলের সংরক্ষিত নারী আসনের সদস্য বেগম ফরিদা ইয়াসমিনের লিখিত […]

জাতীয় ফিচার

মিয়ানমার থেকে আমাদের নৌযানে কে গুলি করেছে নিশ্চিত নই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে নাফ নদীতে মিয়ানমার থেকে কারা বাংলাদেশের নৌযানে গুলি করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে মিয়ানমার থেকে গুলি করা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘মিয়ানমার সরকারের সঙ্গে আরাকান আর্মি যুদ্ধ করছে। […]