জাতীয় ফিচার

“সরকারের প্রতিটি টাকা যেন যথাযথ ব্যয় হয় তা নিশ্চিত করতে হবে”

সরকারের প্রতিটি টাকা যেন যথাযথ ব্যয় হয় তা নিশ্চিত করতে হবে বলে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালনের ক্ষেত্রে জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।   আজ দুপুরে নিজ জেলা পাবনায় চারদিনব্যাপী সফরের দ্বিতীয় দিনে স্থানীয় সার্কিট হাউসে জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রপ্রধান এ কথা বলেন। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সরকারি কর্মচারীদের […]

জাতীয় ফিচার

“এমপি আনারের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে যে দেশে সে দেশের আইন অনুযায়ী বিচার”

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আমাদের দেশে যে অংশটুকু সেই অংশটুকুর বিচার অবশ্যই হবে। হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে যে দেশে সে দেশের আইন অনুযায়ী সেখানে বিচার হবে। আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার একটি খাল থেকে হাড় উদ্ধার করা হয়েছে। এর আগে বলেছিলেন […]

জাতীয় ফিচার

সিলেটে পাহাড়ধস; একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

সিলেটের ইসলামপুরের পাহাড়ধসের ঘটনায় একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে চামেলিবাগ এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। সকাল ৭টার দিকে ভারি বৃষ্টিতে চামেলিবাগের ৩৫ নম্বর ওয়ার্ডে পাহাড়ধসের ঘটনা ঘটে। নিহতরা হলেন: একই এলাকার আগা করিম উদ্দিন (৩১), তার স্ত্রী শাম্মী আক্তার রোজি (২৫) ও তাদের শিশু […]

ভারত-বাংলাদেশের মূল লক্ষ্য অর্থনৈতিক অগ্রগতি: প্রধানমন্ত্রী জাতীয় ফিচার

মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। রাজধানী নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে রোববার রাতে দিল্লিতে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের এ কথা জানান। ড. হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, পরপর তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাথে একান্ত সাক্ষাতে […]

জাতীয় পরিকল্পনার সাথে সমন্বয় করে মাস্টার প্ল্যান করতে হবে

রোববার ঢাকার গুলশানের ওয়েস্টিন হোটেলের বলরুমে দিনব্যাপী অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন এলাকার জন্য নগর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন প্রকল্প শীর্ষক জাতীয় সেমিনারে এসব কথা বলেন তিনি।   তিনি বলেন, সুস্থ ও উন্নত জীবন যাপন করতে হলে সময়কে কাজে লাগাতে হবে। দেশ-বিদেশের উন্নত ও সমৃদ্ধ নগরগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে সময়োপযোগী ও স্মার্ট পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে […]

জাতীয় ফিচার

তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি

বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের নেতা নরেন্দ্র মোদি তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আজ রোববার সন্ধ্যা ৭টার একটু পর শুরু হয় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। এর কিছুক্ষণ পরই রাষ্ট্রপতির কাছে শপথবাক্য পাঠ করেন মোদি। এরপর একে একে শপথ পড়েন মন্ত্রিসভার আরও বেশ কয়েকজন সদস্য। শপথগ্রহণ উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নেয়া হয়েছে […]

জাতীয়

“সরকার বিদেশিদের স্বার্থে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেখুন কীভাবে নিজের স্বার্থে, ক্ষমতায় থাকার স্বার্থে দেশকে বিক্রি করে দিচ্ছে, পরনির্ভরশীল করে ফেলেছে। তাদের (সরকার) কথাবার্তায় সব আসছে। তারা আজকে বিদেশিদের স্বার্থে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। আমাদের পরনির্ভরশীল একটা জাতিতে পরিণত করেছে। আজ রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স […]

জাতীয় ফিচার

“রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য বাজেট করা হয়েছে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আমলে সীমান্তে হত্যা বেশি হয়েছে। কালোটাকা সাদা খালেদা জিয়াও করেছেন। রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য বাজেট করা হয়েছে। অন্ধকার কবর থেকে আলোর পথ দেখিয়েছেন শেখ হাসিনা। আজ রোববার বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, জেলা আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভায় […]

জাতীয় ফিচার

“সরকারি চাকরিজীবী কেউ দুর্নীতি করলে ছাড় পাবে না”

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকারি চাকরিতে ঢোকার সময় সম্পদের হিসাব দেয়ার নিয়ম আছে। সরকারি চাকরিজীবী কেউ দুর্নীতি করলে ছাড় পাবে না। আজ রোববার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি। আইনমন্ত্রী বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকার সমৃদ্ধ অর্থনীতির শত্রু হিসেবে খ্যাত খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে […]

জাতীয় ফিচার

“ভিক্ষুকদের বিভিন্ন প্রশিক্ষণ এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে ভিক্ষাবৃত্তি নিরসন করা হবে”

সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সারা দেশের ভিক্ষুকদের ডাটাবেজ তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সঠিক পরিসংখ্যানের মাধ্যমে প্রকৃত ভিক্ষুকদের বিভিন্ন প্রশিক্ষণ এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে ভিক্ষাবৃত্তি নিরসন করা হবে। আজ রোববার জাতীয় সংসদের অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য তাহমিনা বেগমের এক সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ঢাকা শহরে জীবন-জীবিকার জন্য অন্যের উপর নির্ভরশীল, […]