জাতীয় ফিচার

ঈদ উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

বঙ্গভবনে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা,কূটনীতিক এবং অভিজাত সমাজের সদস্যদের জন্য ঈদ-উল-আজহা উপলক্ষে এক সংবর্ধনার আয়োজন করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। ‘ঈদের দিন সকাল ১০.৩০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠেয় এই সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি এবং তাঁর সহধর্মিনী ড. রেবেকা সুলতানা বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।’ রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন আজ বাসসকে […]

জাতীয় ফিচার

“ঈদ উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে”

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামায়াতের নিরাপত্তার জন্য পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী। আজ রোববার রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় কোনো ধরনের […]

জাতীয় ফিচার

“শেখ হাসিনা’র দূরদর্শী নেতৃত্বে গ্রামে বসেই এখন শহরের সকল সুবিধা পাওয়া যাচ্ছে”

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘আমার গ্রাম আমার শহর’ কর্মসূচি বাস্তবায়ন করেছেন। ফলে গ্রামে বসেই এখন শহরের সকল সুবিধা পাওয়া যাচ্ছে। শতভাগ বিদ্যুৎ, শিক্ষার প্রসার, বিশেষজ্ঞ চিকিৎসা সেবা, রাস্তাসহ সব অবকাঠামো উন্নয়ন হয়েছে অভূতপূর্ব। প্রতিমন্ত্রী আজ রোববার নাটোরের সিংড়াতে ৩৪ লাখ টাকা ব্যয়ে মহেষচন্দ্রপুর কমিউনিটি ক্লিনিকের নবনির্মিত ভবন […]

জাতীয় ফিচার

সিলেটে বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা

সিলেটের অন্তত ৪টি উপজেলার নিম্নাঞ্চল নতুন করে তলিয়ে গেছে। সিলেটে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আাসা পাহাড়ি ঢলের কারণে এ অঞ্চলে আবারো বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলাগুলো হচ্ছে কোম্পানীগঞ্জ, গোয়াইনগাট, কানাইঘাট ও ওসমানীনগর। আবারও বাড়তে শুরু করেছে সিলেটের নদ-নদীর পানি। সিলেটে টানা বর্ষণ ও উজান থেকে নেমে ঢলের কারণে এ অঞ্চলে আবারো […]

জাতীয় ফিচার

মালয়েশিয়ায় মানবপাচারের দায়ে ১২ বাংলাদেশিসহ আটক ৩৩

মালয়েশিয়ায় মানবপাচারের অভিযোগে ১২ বাংলাদেশিসহ ৩৩ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। আজ শনিবার দেশটির অভিবাসন বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত ১০ জুন একটি বিশেষ অভিযানে ‘রাইডার’ গ্যাং ব্যবহার করে অবৈধ পথে অভিবাসী মানব পাচার সিন্ডিকেটের সদস্যদের আটক করা হয়েছে। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ বলেন, গোয়েন্দা […]

দুর্গাপূজা জাতীয় ফিচার

নতুন দুই কমিটি ঘোষণা করেছে বিএনপি

নতুন দুই কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলটি জানিয়েছে চেয়ারপার্সনস ফরেন এ্যাফেয়ার্স এ্যাডভাইজরি কমিটি এবং স্পেশাল এ্যাসিসট্যান্ট টু দ্য চেয়ারপার্সনস ফরেন এ্যাফেয়ার্স এ্যাডভাইজরি কমিটি গঠিত হয়েছে। আজ শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিএনপি’র চেয়ারপার্সনস ফরেন এ্যাফেয়ার্স এ্যাডভাইজরি কমিটিতে নিম্নবর্ণিত নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে- […]

জাতীয় ফিচার

বিএনপি টপ টু বটম দুর্নীতিবাজ: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতিবাজরাই দুর্নীতির বিরুদ্ধে আজকে কথা বলে। বিএনপি টপ টু বটম দুর্নীতিবাজ। দুর্নীতির বরপুত্র দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ দুপুরে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বিএনপির’র দুর্নীতি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক […]

জাতীয় ফিচার

সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ প্রত্যাশা প্রধানমন্ত্রীর

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিনিয়োগকারীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ইউএই’র বিনিয়োগকারীরা বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ নিয়ে আসতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ সকালে গণভবনে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি আবদুল্লাহ খাসেফ আলহামউদির সৌজন্য সাক্ষাতকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব মো. […]

জাতীয় ফিচার

এমপি আনার হত্যার দায় স্বীকার করেছেন আওয়ামী লীগ নেতা বাবু

আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণ মামলায় ১৬৪ ধারায় দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ শুক্রবার স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মাহফুজুর রহমান। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম […]

জাতীয় ফিচার

টাঙ্গাইলে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৩

টাঙ্গাইলের কালিহাতীতে গরু বোঝাই ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুইজনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী উপজেলার বাগুটিয়া বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- জামালপুর সদর উপজেলার কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুনের ছেলে আব্দুল্লাহ আল অক্ষর (৬), তার নানী […]