জাতীয় ফিচার

ছাত্র আন্দোলনে ১৬ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ৮৭৫ জন নিহত: এইচআরএসএস

মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) বলেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৬ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ৮৭৫ জন নিহত এবং ৩০ হাজারের বেশি আহত হয়েছেন। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরে এইচআরএসএস। প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ৭৭ শতাংশই গুলিতে মারা গেছেন। এছাড়া অভ্যুত্থানে ৩০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। […]

জাতীয় ফিচার

বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম

বিশ্ববাজারে প্রথমবারের মতো এক আউন্স স্বর্ণের দাম ২ হাজার ৫৫০ ডলার ছাড়িয়েছে। এর প্রভাবে দেশের বাজারেও বাড়তে পারে দাম। শনিবার প্রতিবেদন লেখার সময় স্পট মার্কেটে স্বর্ণের দাম অবস্থান করছে ২ হাজার ৫৭৮ দশমিক ২৪ ডলারে। প্রতি আউন্স স্বর্ণের দাম একদিনে ২০ দশমিক ০২ ডলার বা শূন্য দশমিক ৭৮ শতাংশ বেড়ে বিশ্ববাজারে কেনাবেচা চলছে। সংশ্লিষ্টরা বলছেন, […]

জাতীয় ফিচার

পুলিশের দায়িত্বে শিথিলতা প্রদর্শন করার বিন্দুমাত্র সুযোগ নেই

দায়িত্ব পালনে কোনো অপেশাদার আচরণ ও শিথিলতা প্রদর্শন করার বিন্দুমাত্র সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাইনুল হাসান। শুক্রবার ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মাদ নূরে আলম। বক্তব্যের শুরুতে […]

জাতীয় ফিচার

ক্রিকেটারদের হাতে বোনাসের অর্থ তুলে দেবেন ক্রীড়া উপদেষ্টা

পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে বড় অংকের অর্থ পুরস্কার বা বোনাস পাচ্ছেন ক্রিকেটাররা। আগামীকাল শনিবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের হাতে সে অর্থ তুলে দেবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। প্রতিটি টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজের জন্য বিসিবি জাতীয় দলকে বোনাস দেয়। সেটা নির্ভর করে ফলের ওপর। এক টেস্ট জয়, এক ওয়ানডে আর টি-টোয়েন্টির জন্য একরকম অর্থ […]

জাতীয় ফিচার

ভারী বর্ষণে কক্ষবাজারে পৃথক স্থানে পাহাড় ধসে ছয়জনের মৃত্যু হয়েছে

টানা ভারী বর্ষণে কক্সবাজারে দুই স্থানে পাহাড় ধসে ছয়জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে উখিয়ার পালংখালি হাকিমপাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এবং কক্সবাজার সদর উপজেলা পরিষদের লাগোয়া দক্ষিণ ডিককুল এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। ক্যাম্পে নিহতরা হলো- উখিয়ার পালংখালি ক্যাম্প ১৪ ই-২ ব্লকের বাসিন্দা আব্দুর রহিম, তার দুই শিশুর সন্তান আব্দুল হাফেজ (১০) ও আব্দুল […]

জাতীয় ফিচার

“আওয়ামী লীগের সরকারের সময় সবচেয়ে রোষানলের শিকার বিএনপির নেতাকর্মীরা”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, আওয়ামী লীগের সরকারের সময় সবচেয়ে রোষানলের শিকার বিএনপির নেতাকর্মীরা। গত ১৬ বছরে বিএনপির হাজারও নেতাকর্মী জীবন দিয়েছেন। তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজ স্বাধীন। আজ শুক্রবার বেলা ১১টার পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত পরিবারের মাঝে জিয়া প্রজন্ম দলের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান ও আলোচনা সভায় এ মন্তব্য করেন […]

জাতীয় ফিচার

দেশের তিন সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের ফলে দেশের তিন সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলে আবহাওয়া অফিস। সেইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আজ শুক্রবার আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা সতর্কবার্তায় এ তথ্য জানা গেছে। সতর্কবার্তায় বলা […]

হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, 'এক থাকার আহ্বান' জাতীয় ফিচার

এখনই নির্বাচনের দিন-তারিখ জানানো সম্ভব নয়: ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা চাই একটি নির্দিষ্ট দল বা যে দলই আসুক, তারা তাদের বিজয় উদ্‌যাপন করুক। আমরা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চাই। তাই এটি (নির্বাচন আয়োজনের সময়) যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত। তবে এখনই নির্বাচনের দিন-তারিখ জানানো সম্ভব নয়। বাংলাদেশের পরবর্তী নির্বাচন প্রসঙ্গে সম্প্রতি জার্মান সংবাদমাধ্যম ডয়চে […]

জাতীয় ফিচার

“শ্রমিক অসন্তোষে ২০ শতাংশ অর্ডার বাতিল হয়েছে”

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শ্রমিক অসন্তোষে প্রায় ১৫ থেকে ২০ শতাংশ অর্ডার বাতিল হয়ে গেছে জানিয়ে তিনি বলেন, শ্রম আইন নিয়ে যারা কাজ করছেন তাদের নিয়ে একটি কমিটি করা হয়েছে। তাদের মাধ্যমে শ্রমিকদের অভিযোগ শুনে শ্রম অসন্তোষ নিরসন করা হবে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। […]

জাতীয় ফিচার

আগামীর যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশের নেতৃত্ব শিক্ষার্থীরা দেবে: সারজিস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, আগামীর যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশের নেতৃত্ব শিক্ষার্থীরা দেবে। আমরা চাই ওই সংসদে গিয়ে আপনি একজন এমপি হবেন, একজন মন্ত্রী হবেন, একজন প্রধানমন্ত্রী হবেন। বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে ছাত্র-জনতার সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম এসব কথা বলেন। সমন্বয়ক সারজিস আলম বলেন, […]