জাতীয় ফিচার

সমুদ্র ও নৌপথে ইলিশ ও সারসহ বিভিন্ন পণ্যের চোরাচালান বন্ধ করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নিজস্ব চাহিদা বিবেচনায় সরকার এ বছর ভারতে ইলিশ রফতানি করছে না। তাছাড়া বিদ্যমান ডলার সংকটের মধ্যেও সরকার পর্যাপ্ত পরিমাণ সার আমদানির মাধ্যমে সারের জোগান অব্যাহত রেখেছে। এ প্রেক্ষাপটে প্রতিবেশী দেশগুলোতে ইলিশ ও সারের চোরাচালানের ঝুঁকি রয়েছে। তাই কোস্টগার্ডের মূল দায়িত্বের অংশ হিসেবে সমুদ্র ও নৌপথে […]

জাতীয় ফিচার

ভারত সীমান্তে ২০০ একর জমির মালিকানা ফেরত পাচ্ছে বাংলাদেশ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতের দখলে থাকা ২০০ একর জমি ফেরত পেতে যাচ্ছেন বাংলাদেশের জমির মালিকরা। রোববার কুষ্টিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিবদমান ওই জমি নিয়ে আলোচনা হয়। এতে সিদ্ধান্ত নেয়া হয় ওই জমি পুনরায় জরিপ করে মালিকানা প্রকৃত মালিকদের বুঝিয়ে দেয়া […]

জাতীয় ফিচার

সংবিধান সংশোধন হবে কিনা সেটা সংসদ সিদ্ধান্ত নেবে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,  নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার পর সেই সরকার সিদ্ধান্ত নেবে কোথায় কোন জায়গায় পরিবর্তন করতে হবে। তখন সংবিধান নতুন করে লিখতে হবে নাকি সংশোধন হবে সেটা সংসদ সিদ্ধান্ত নেবে। আজ সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মির্জা […]

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের দেশ সংযোগ ফিচার

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নারীসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলো- মৃত মকছেদ মোল্লার ছেলে আঙ্গার আলী (৬০), তার ভাবি হাসিনা খাতুন (৫৫) ও ভাতিজার স্ত্রী রেশমা খাতুন (৪০)। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের সুরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গত দুই দিনের ঝড়-বৃষ্টিতে […]

সিএনএন-এর বিরুদ্ধে মানহানির মামলা ট্রাম্পের ফিচার বিশ্ব সংযোগ

ট্রাম্পকে ফের হত্যার চেষ্টা করা হয়েছে

ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে ধারণা করছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের গলফ ক্লাবের কাছে গুলির ঘটনা ঘটেছে। তবে, সাবেক প্রেসিডেন্ট নিরাপদে আছেন। অস্ত্রসহ সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার সাপ্তাহিক ছুটির দিনে দুপুরে নিজ গলফ ক্লাবে খেলছিলেন ডোনাল্ড ট্রাম্প। এসময় সাবেক প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিসের সদস্যরা […]

জাতীয় ফিচার

“পুলিশকে দানব বানানো হয়েছে; ৭.৬২ এমএম রাইফেল দেয়া হয়েছে”

বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, পুলিশকে দানব বানানো হয়েছে। ৭.৬২ এমএম রাইফেল দেয়া হয়েছে। এটা তদন্ত করব বলেছি। কিন্তু এ নিয়ে আমাকে উদ্ধৃত করা হয়েছে যে আমি জানি না। আমাকে ভুল উদ্ধৃত করা হয়েছে। আজ শনিবার রাজধানীতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ দাবি […]

জাতীয় ফিচার

সরকারের এই মুহূর্তে অর্থের প্রয়োজন: সালেহউদ্দিন আহমেদ

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের এই কনটেক্সটে.. সরকারের এই মুহূর্তে অর্থের প্রয়োজন। সরকারি খরচ ও অন্য ব্যয় নির্বাহে অর্থ প্রয়োজন। সরকার যেন কোনো অর্থের অপচয় না করে। আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাল্টিপারপাস হলে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ‘অর্থ আইন, ২০২৪- এর মাধ্যমে প্রত্যক্ষ করের ক্ষেত্রে […]

অর্থ-বাণিজ্য ফিচার

ভারত থেকে উন্মুক্ত ডলারে পেঁয়াজ আমদানি করতে পারবেন বাংলাদেশের ব্যবসায়ীরা

এখন ভারত থেকে উন্মুক্ত ডলারে পেঁয়াজ আমদানি করতে পারবেন বাংলাদেশের ব্যবসায়ীরা। শুক্রবার সন্ধ্যায় ভারতের বৈদেশিক বাণিজ্য সংস্থার মহাপরিচালক সন্তোষ কুমার সারঙ্গি স্বাক্ষরিত এক পরিপত্রে বিষয়টি সে দেশের ব্যবসায়ীদের মাধ্যমে বাংলাদেশের ব্যবসায়ীদের জানানো হয়। এর আগে পেঁয়াজ আমদানিতে মূল্য নির্ধারণ ছিল ৫৫০ ডলার। সঙ্গে ৪০ শতাংশ শুল্ক। এতে আমদানি করা পেঁয়াজের দাম কেজিতে ৭০-৭৪ টাকার বেশি […]

Uncategorized

ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু

ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। আজ শনিবার বিকেল সাড়ে টার দিকে দিল্লি থেকে ডোনাল্ড লু’কে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে সকালে যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ঢাকায় পৌঁছান। তিনি সফরকারী প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলে নেইম্যান-লু ছাড়াও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ, ইউএসএআইডি এবং […]

সরকারি চাকরির বয়সসীমা বাড়ল জাতীয় ফিচার

মাজারে হামলার নিন্দা জানিয়েছে সরকার

ধর্মীয় ও সাংস্কৃতিক স্থান এবং সুফি মাজারগুলোর বিরুদ্ধে যে কোনো বিদ্বেষমূলক বক্তব্য এবং হামলার নিন্দা জানিয়ে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, কয়েকদিন ধরে একদল দুষ্কৃতকারী দেশের সুফি মাজারগুলোতে হামলা চালাচ্ছে, যা সরকারের নজরে […]