ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নারীসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলো- মৃত মকছেদ মোল্লার ছেলে আঙ্গার আলী (৬০), তার ভাবি হাসিনা খাতুন (৫৫) ও ভাতিজার স্ত্রী রেশমা খাতুন (৪০)।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের সুরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গত দুই দিনের ঝড়-বৃষ্টিতে মোকছেদ মোল্লার বাড়ির পেছনে বিদ্যুতের তারের ওপর একটি পেঁপেগাছ ভেঙে পড়ে। সেসময় মোকছেদ তারের ওপর থেকে গাছ সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এরপর সারারাত পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি করে তাকে পায়নি। পরে আজ সকালে সাড়ে ১০টার দিকে বাড়ির পেছনে মোকছেদ মোল্লার মরদেহ দেখতে পায় তারা।
তখন ওই তার থেকে মোকছেদকে সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রেশমা খাতুন ও হাসিনা বেগম।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহত দুজনকে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনঃ এখনই নির্বাচনের দিন-তারিখ জানানো সম্ভব নয়: ড. ইউনূস






সংবিধান সংশোধন হবে কিনা সেটা সংসদ সিদ্ধান্ত নেবে: মির্জা ফখরুল - Tathya Sangjog
September 16, 2024[…] […]
ভারত সীমান্তে ২০০ একর জমির মালিকানা ফেরত পাচ্ছে বাংলাদেশ - Tathya Sangjog
September 16, 2024[…] […]
ট্রাম্পকে ফের হত্যার চেষ্টা করা হয়েছে - Tathya Sangjog
September 16, 2024[…] […]
সমুদ্র ও নৌপথে ইলিশ ও সারসহ বিভিন্ন পণ্যের চোরাচালান বন্ধ করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা - Tathya Sangjog
September 16, 2024[…] […]
রোহিঙ্গা ক্যাম্প নিয়ন্ত্রণের বিরোধে নিহত ২ - Tathya Sangjog
September 16, 2024[…] […]
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে - Tathya Sangjog
September 16, 2024[…] […]
দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু - Tathya Sangjog
September 16, 2024[…] […]
বুকের রক্ত দিয়ে হলেও সে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে: মির্জা ফখরুল - Tathya Sangjog
September 16, 2024[…] […]