জাতীয় ফিচার

এখনই নির্বাচনের দিন-তারিখ জানানো সম্ভব নয়: ড. ইউনূস

হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, 'এক থাকার আহ্বান'

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা চাই একটি নির্দিষ্ট দল বা যে দলই আসুক, তারা তাদের বিজয় উদ্‌যাপন করুক। আমরা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চাই। তাই এটি (নির্বাচন আয়োজনের সময়) যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত। তবে এখনই নির্বাচনের দিন-তারিখ জানানো সম্ভব নয়।

বাংলাদেশের পরবর্তী নির্বাচন প্রসঙ্গে সম্প্রতি জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের (ডিডব্লিউ) সঙ্গে কথা বলেছেন ড. ইউনূস। সাক্ষাৎকারে, যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের কথা জানিয়েছেন তিনি।

ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘এটা আমাদের দায়িত্ব। আমরা নির্বাচন দিতে চাই এবং এটাও চাই যে একটি সুষ্ঠু্ ও সুন্দর নির্বাচন হোক।’

এদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রশ্নে তিনি বলেন, নয়াদিল্লির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ছাড়া ঢাকার কোনো বিকল্প নেই। নিজেদের প্রয়োজনেই ভারতের সঙ্গে বাংলাদেশের সর্বোত্তম সম্পর্ক থাকতে হবে।

ছাত্র-জনতার বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে সামরিক হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। প্রতিবেদন মতে, নয়াদিল্লি এখনও হাসিনার অবস্থান সম্পর্কে বিশদ বিবরণ দেয়নি। যদিও তিনি একটি ‘নিরাপদ জায়গায়’ রয়েছেন বলে ধরাণা করা হচ্ছে।

অন্তর্বর্তী সরকার এরমধ্যেই শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার করেছে। এদিকে তাকে দেশে ফিরিয়ে (প্রত্যর্পণ) এনে বিচারের মুখোমুখি করার দাবিও জোরালো হচ্ছে।

রিপোর্টার

About Author

10 Comments

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র