জাতীয় ফিচার

দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সবশেষ ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও ৮৬৫ জন। আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ১৪৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২১, ঢাকা উত্তর […]

জাতীয় ফিচার

তরুণ প্রজন্মের চাহিদার প্রেক্ষিতে ইন্টারনেটের দাম কমাতে হবে: উপদেষ্টা নাহিদ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, তরুণ প্রজন্মের চাহিদার প্রেক্ষিতে ইন্টারনেটের দাম কমাতে হবে। পাশাপাশি মোবাইল অপারেটরদের মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর চেষ্টা করতে হবে। বুধবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিসকক্ষে বাংলালিংক প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতকালে উপদেষ্টা এ আহ্বান জানান। জনগণের চাহিদার কথা বিবেচনা করে এসময় মেয়াদবিহীন […]

জাতীয় ফিচার

“সবাই যাতে ভোট দিতে পারে সেই লক্ষ্যে কাজ করছে অন্তবর্তীকালীন সরকার”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারে থাকা অবস্থায় দেশকে ধ্বংস করে দিয়েছে। নির্বাচন ব্যবস্থা খারাপ করেছে। ১৭ বছর কেউ ঠিকমতো ভোট দিতে পারেনি। সবাই যাতে ভোট দিতে পারে সেই লক্ষ্যে কাজ করছে অন্তবর্তীকালীন সরকার। আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁও হরিপুর উপজেলা বিএনপির আয়োজনে স্থানীয় ঈদগাঁহ ময়দানে সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ফ্যাসিস্ট খুনি […]

জাতীয় ফিচার

সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজ

যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড অধ্যাপক আলী রীয়াজ সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন। আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সংস্কারের জন্য প্রাথমিকভাবে ছয়টি কমিশন গঠন এবং কমিশনের প্রধানদের নাম ঘোষণা করেন। সংবিধান […]

জাতীয় ফিচার

“সমন্বয়কদের জেলা সফর রাজনৈতিক নয়”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, কোনো রাজনৈতিক বা সাংগঠনিক সভা করতে সমন্বয়করা জেলা সফর করছেন না। তিনি বলেন, ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের কাছে দায়বদ্ধতার জায়গা থেকে জেলা সফর করেছ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তারপরও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নেতিবাচক পোস্ট আমাদের ব্যথিত করে। বুধবার দুপুরে শরীয়তপুর শহরে একটি রেস্টুরেন্টে ছাত্র আন্দোলনে শহীদের […]

জাতীয় ফিচার

সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন

সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সারাদেশে প্রয়োগ করতে পারবেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’ এর ১২(১) ধারা অনুযায়ী দুই মাসের (৬০ দিন) জন্য এই ক্ষমতা দিয়ে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ‘ফৌজদারি কার্যবিধির, ১৮৯৮’ […]

জাতীয় ফিচার

বুকের রক্ত দিয়ে হলেও সে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনকে নস্যাৎ করতে না পারে। বুকের রক্ত দিয়ে হলেও সে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। মঙ্গলবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি। ফখরুল বলেন, যারা অশান্তি করতে চায় তাদের প্রতিহত করতে হবে। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে গণতান্ত্রিক সমাজব্যবস্থা গঠনের একটি সুযোগ এসেছে। সেই […]

জাতীয় ফিচার

দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও ৮৭২ জন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১১৩ জন। তাদের মধ্যে ৫১ জন পুরুষ ও ৬২ জন নারী। মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ২১৩ জন। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, […]

অর্থ-বাণিজ্য ফিচার

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে আঘাত হানা হারিকেন ফ্রান্সিনের প্রভাব এবং যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত নিয়ে শঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম কিছুটা বেড়েছে। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, সোমবারের ধারাবাহিকতায় আজও বিশ্ববাজারে তেলের দাম কিছুটা বেড়েছে। মঙ্গলবার অপরিশোধিত তেলের দাম ১৬ সেন্ট বেড়ে প্রতি ব্যারেল উঠেছে ৭২ ডলার ৯১ সেন্টে। […]

অপরাধ দেশ সংযোগ

রোহিঙ্গা ক্যাম্প নিয়ন্ত্রণের বিরোধে নিহত ২

কক্সবাজার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুটি সন্ত্রাসীগোষ্ঠীর বিরোধের জেরে গুলিতে দুইজন প্রাণ হারিয়েছেন। রোববার দিবাগত রাতে উখিয়ার কুতুপালং লাল পাহাড়ে এবং সোমবার ভোরে উখিয়ার জামতলী ক্যাম্পে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন। তিনি জানান, প্রাথমিকভাবে দুটি সন্ত্রাসীগোষ্ঠীর বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত হওয়া গেছে। রোহিঙ্গা আরসা […]