“সমন্বয়কদের জেলা সফর রাজনৈতিক নয়”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, কোনো রাজনৈতিক বা সাংগঠনিক সভা করতে সমন্বয়করা জেলা সফর করছেন না।
তিনি বলেন, ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের কাছে দায়বদ্ধতার জায়গা থেকে জেলা সফর করেছ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তারপরও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নেতিবাচক পোস্ট আমাদের ব্যথিত করে।
বুধবার দুপুরে শরীয়তপুর শহরে একটি রেস্টুরেন্টে ছাত্র আন্দোলনে শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে এমন মন্তব্য করেন তিনি।
এসময় তিনি ছাত্র আন্দোলনে শহীদ প্রত্যেক পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি অন্তত ১ জনের জন্য কর্মসংস্থান তৈরি করতে সরকার এবং স্থানীয় প্রশাসনকে অনুরোধ করেন। ইতিমধ্যে নিহত ও আহতদের সহায়তায় ১০০ কোটি টাকার ফান্ড গঠন করেছে সরকার। ধারাবাহিকভাবে আহত ও নিহত প্রত্যেক পরিবারকে এই ফান্ড থেকে সহায়তা আশ্বাস দেন সারজিস আলম।
আরও পড়ুনঃ সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন





