জাতীয় ফিচার

দেউলিয়া হওয়ার পথে ১০ ব্যাংক; বাঁচানোর চেষ্টা করছে সরকার

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হবে, তবে এটাও ঠিক অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে। ১০টার মতো ব্যাংকের অবস্থা এমন। সরকার এসব ব্যাংক বাঁচানোর চেষ্টা করছে। আজ রোববার বাংলাদেশ ব্যাংকে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন গভর্নর। গভর্নর ১০ ব্যাংকের কথা বললেও সেগুলোর নাম […]

জাতীয় ফিচার

ভারতে শেখ হাসিনার আশ্রয় নিয়ে কথা বলতে চাই না: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনাকে ভারতের দেয়া ট্রাভেল পাস নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। ভারতে শেখ হাসিনার আশ্রয় নিয়েও কথা বলতে চাই না। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথাগুলো বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশ ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে দেশটির সশস্ত্র বাহিনীকে প্রস্তুত […]

জাতীয় ফিচার

আদালত চত্বরে হিরো আলমকে মারধর

বগুড়ায় আদালত চত্বরে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম হামলা ও মারধরের শিকার হয়েছেন। হিরো আলমের দাবি, বিএনপির লোকজন তার ওপর হামলা চালিয়েছে। রোববার বেলা ১২টার দিকে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই হামলার ঘটনা ঘটে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ এনে কয়েকজন যুবক এই হামলা চালান। এদিন বেলা ১১টায় […]

জাতীয় ফিচার

নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্য ১২ সেপ্টেম্বর

আদালত নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১২ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন। আজ রোববার ঢাকার নয় নম্বর (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমানের এদিন ধার্য করেন। এদিন মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী হাজিরা দাখিল করেন। তবে এদিন কোনো সাক্ষী […]

জাতীয় ফিচার

দুই সপ্তাহে বাংলাদেশে প্রবেশ করেছে প্রায় ১২ হাজার রোহিঙ্গা

ছয় মাস ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত চলছে। এর পরিপ্রেক্ষিতে গত দুই সপ্তাহে বাংলাদেশে ঢুকে পড়েছেন প্রায় ১২ হাজার রোহিঙ্গা। সীমান্তের ওপারে বাংলাদেশে ঢুকে পড়ার চেষ্টায় রয়েছেন আরও প্রায় ৫০ হাজার রোহিঙ্গা। আজ শনিবারও সারাদিন বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে আতঙ্কিত ছিলেন টেকনাফের বাসিন্দারাও। সূত্রে জানা গেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপ এলাকায় সরকারি বাহিনীর […]

জাতীয় ফিচার

দেশে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে আরও ৪০৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ২০৭ জন। আজ শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সারাদেশে […]

জাতীয় ফিচার

বিজিবিকে আইন অনুযায়ী কাজ করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বিজিবির উদ্দেশ্যে বলেছেন,দুর্নীতিকে কোনো অবস্থায়ই সহ্য করা হবে না। যারা ঘুস ও দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাদের চাকরিচ্যুত করা হবে। বিজিবিকে আইন অনুযায়ী কাজ করতে হবে। আজ শনিবার রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের […]

জাতীয় ফিচার

“গণঅভ্যুত্থানে শহীদদের তালিকা প্রায় শেষ দিকে”

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানে শহীদদের তালিকা প্রায় শেষ দিকে। এ মাসে শহীদ পরিবারদের নিয়ে স্মরণসভা করা হবে। সেখানে তালিকা ঘোষণা করা হবে। তাদেরকে আর্থিক সহায়তা দেয়া হবে। আজ শনিবার গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ফ্যাসিবাদের নিদর্শন সংরক্ষণ করে […]

জাতীয় ফিচার

“আর্থিক খাতে লুটপাটকারীদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে”

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আর্থিক খাতে লুটপাটকারী রাঘববোয়ালদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হচ্ছে। এসবের মাধ্যমে তাদের বিরুদ্ধে প্রাথমিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে সামনে তাদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ দৃশ্যমান হবে। আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্টে (বিআইজিএম) সাংবাদিকদের এসব […]

জাতীয় ফিচার

জাতীয় সঙ্গীত পরিবর্তন বিতর্ক সৃষ্টির চেষ্টা: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জাতীয় সঙ্গীত পরিবর্তন করা একটি বিতর্কিত ইস্যু। এটি বিতর্ক সৃষ্টির চেষ্টা। প্রধান উপদেষ্টা বলেছেন বিতর্ক সৃষ্টি হয় এমন কিছুতে আমার হাত দেবো না। আজ শনিবার বেলা ১১টায় রাজশাহী মহানগরীর নওদাপাড়ায় আল মারকাজুল ইসলামী আস সালাফি মাদরাসা পরিদর্শন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। […]