জাতীয় ফিচার

“জনগণের অর্থ আর অপচয় হতে দেওয়া হবে না”

জনগণের অর্থ আর অপচয় হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন, অর্থ ও বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ বৃহস্পতিবার সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে তিন বিলিয়ন অর্থ সহায়তা চাওয়া হয়েছে। […]

জাতীয় ফিচার

কীটনাশক-আলু-পেঁয়াজে শুল্ক কমালো সরকার

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কীটনাশকে ২০ শতাংশ, আলুতে ১৩ শতাংশ আমদানি শুল্ক ও পেঁয়াজে ৫ শতাংশ রেগুলেটরি ডিউটি বা নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করেছে। আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারির কথা জানিয়েছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন। চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে। আলুতে কাস্টমস ডিউটি (সিডি) ২৫ শতাংশ থেকে […]

জাতীয় ফিচার

সিইসিসহ পাঁচ নির্বাচন কমিশনারের পদত্যাগ

কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন পদত্যাগ করেছেন। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, বেগম রাশিদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিসুর রহমানও পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সংবাদ সম্মেলনে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় […]

জাতীয় ফিচার

“দেশে যে রাজনৈতিক ধারা অব্যাহত আছে, তার আমূল সংস্কার প্রয়োজন”

তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, দেশে যে রাজনৈতিক ধারা অব্যাহত আছে, তার আমূল সংস্কার প্রয়োজন। পাশাপাশি রাষ্ট্র কাঠামোর সংস্কারও করতে হবে। আমাদের রাষ্ট্র কাঠামো এক ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে। এখানে সংবিধান প্রধানমন্ত্রীকে এমন ক্ষমতা দিয়েছে, যা সীমাহীন। আমরা সব পক্ষের সঙ্গে আলোচনা করে এ ধারায় পরিবর্তন আনতে চাই। বুধবার […]

Uncategorized

আগামী ১৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী

দেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। এজন্য বৃহস্পতিবার থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। তাই আগামী ১৬ সেপ্টেম্বর সোমবার পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.)। বুধবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার। […]

জাতীয় ফিচার

শ্রমিক অসন্তোষ; আজ থেকে অ্যাকশনে যাবে সরকার

  শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষের পেছনে আওয়ামী লীগের লোকজনসহ বহিরাগতরা রয়েছে। আজ থেকে তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হবে। আজ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রমিক অসন্তোষ নিয়ে বৈঠকের পর উপদেষ্টা এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে আইন উপদেষ্টা […]

জাতীয় ফিচার

বৃহস্পতিবার ‘শহীদি মার্চ’ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

শহীদদের স্মরণে আগামীকাল বৃহস্পতিবার ‘শহীদি মার্চ’ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। আগামীকাল বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে থেকে কেন্দ্রীয়ভাবে শহীদি মার্চ শুরু হবে। শুক্রবার থেকে সারাদেশের বিভাগীয় ও জেলা শহরে সফর করবেন সমন্বয়করা। সংবাদ সম্মেলনে সারজিস আলম বলেন, […]

জাতীয় ফিচার

“প্রকৃত শ্রমিকরা এ ধরনের কোনো বিশৃঙ্খলা করছেন না”

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, প্রকৃত শ্রমিকরা এ ধরনের কোনো বিশৃঙ্খলা করছেন না। যেখানে তার জীবিকা, সেখানে তিনি (শ্রমিক) ধ্বংস করবেন না। আজ বুধবার শ্রমিক অসন্তোষ নিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকের পর উপদেষ্টা এ কথা বলেন। হাসান আরিফ বলেন, ‘চারদিকে যে শ্রমিক অসন্তোষ হচ্ছে, তা নিয়ে আজ […]

জাতীয় ফিচার

“হত্যাকারীদের ক্ষমা করলে নিহতদের আত্মার সঙ্গে বেইমানি করা হবে”

শেখ হাসিনার নির্দেশে যাদের গুলি করে হত্যা করা হয়েছে তাদের হত্যাকারীদের ক্ষমা করলে নিহতদের আত্মার সঙ্গে বেইমানি করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আন্দোলনে নিহত গোলাম রাব্বানীর পিতার হাতে অনুদান তুলে দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। শাহবাগে পিজি হাসপাতালের পাশে তাদের পারিবারিক […]

জাতীয় ফিচার

পুলিশের সাবেক মহাপরিদর্শক শহিদুল হক ও আবদুল্লাহ আল মামুন গ্রেফতার

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও শহীদুল হককে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করে ডিবি। সাবেক আইজিপি আবদুল্লাহ আল-মামুন ও শহীদুল হকের বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয়েছে। তাদের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। শহীদুল হক ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পুলিশের আইজিপি হিসেবে নিয়োগ পান। তিনি ২০১৮ […]