পুলিশের সাবেক মহাপরিদর্শক শহিদুল হক ও আবদুল্লাহ আল মামুন গ্রেফতার
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও শহীদুল হককে গ্রেফতার করেছে।
মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করে ডিবি।
সাবেক আইজিপি আবদুল্লাহ আল-মামুন ও শহীদুল হকের বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয়েছে। তাদের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।
শহীদুল হক ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পুলিশের আইজিপি হিসেবে নিয়োগ পান। তিনি ২০১৮ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত এ পদে ছিলেন। আইজিপি পদে পদোন্নতি পাওয়ার আগে তিনি সচিব পদমর্যাদায় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন ও অপারেশন) হিসেবেও কর্মরত ছিলেন।
২০১৮ সালের জানুয়ারিতে অবসরে যাওয়ার পর শহীদুল হক দ্বাদশ জাতীয় নির্বাচনে শরীয়তপুর-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন। তবে মনোনয়ন পাননি।
সেসময় তিনি গণমাধ্যমকে বলেছিলেন, তিনি আওয়ামী লীগ পরিবারের সন্তান এবং কর্মজীবনে জঙ্গি দমন, হেফাজতের বিশৃঙ্খলা দমন, পেট্রলবোমা সন্ত্রাস দমনে অনেক কাজ করেছেন। তাই তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করেন।
শহীদুল হকের ছোট ভাই ইসমাইল হক জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নড়িয়া উপজেলা চেয়ারম্যান ছিলেন। অভিযোগ আছে, আইজিপির দায়িত্বে থাকার সময় শহীদুল হক ছোট ভাইয়ের নির্বাচনে প্রচারের জন্য পুলিশ সদস্যদের দায়িত্ব দিয়েছিলেন।
আরও পড়ুনঃ পাঁচ মামলায় খালাস পেলেন খালেদা জিয়া






"প্রকৃত শ্রমিকরা এ ধরনের কোনো বিশৃঙ্খলা করছেন না" - Tathya Sangjog
September 4, 2024[…] […]
বৃহস্পতিবার ‘শহীদি মার্চ’ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - Tathya Sangjog
September 4, 2024[…] […]
শ্রমিক অসন্তোষ; আজ থেকে অ্যাকশনে যাবে সরকার - Tathya Sangjog
September 4, 2024[…] […]
আগামী ১৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী - Tathya Sangjog
September 4, 2024[…] […]
"দেশে যে রাজনৈতিক ধারা অব্যাহত আছে, তার আমূল সংস্কার প্রয়োজন" - Tathya Sangjog
September 4, 2024[…] […]
আলু-পেঁয়াজে শুল্ক কমালো সরকার - Tathya Sangjog
September 4, 2024[…] […]
ভারতে কেউই শেখ হাসিনার অবস্থানে স্বাচ্ছন্দ্য বোধ করছে না: প্রধান উপদেষ্টা - Tathya Sangjog
September 4, 2024[…] […]
"শহীদ পরিবারের দেখাশোনা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেয়ার দায়িত্ব সরকারের" - Tathya Sangjog
September 4, 2024[…] […]
এখনো সব অফিস আদালতে শেখ হাসিনার প্রেতাত্মা রয়েছে: রিজভী - Tathya Sangjog
September 4, 2024[…] […]
বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোরী নিহতের ঘটনায় বাংলাদেশের প্রতিবাদ - Tathya Sangjog
September 4, 2024[…] […]
"কিশোর হত্যা মামলায় শাজাহান খানকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন" - Tathya Sangjog
September 4, 2024[…] […]
ইমরান খানকে সামরিক আইনে বিচারের ইঙ্গিত দেশটির সেনাবাহিনীর - Tathya Sangjog
September 4, 2024[…] […]
মালয়েশিয়ায় শ্রমিক ভিসায় গিয়ে ব্যবসা করায় ৭ বাংলাদেশি আটক - Tathya Sangjog
September 4, 2024[…] […]
বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনায় নিহত ৩ - Tathya Sangjog
September 4, 2024[…] […]
"বাংলাদেশ বীরের জাতি এটা ভারতের মাথায় রাখতে হবে" - Tathya Sangjog
September 4, 2024[…] […]
"আর্থিক খাতে লুটপাটকারীদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে" - Tathya Sangjog
September 4, 2024[…] […]
"গণঅভ্যুত্থানে শহীদদের তালিকা প্রায় শেষ দিকে" - Tathya Sangjog
September 4, 2024[…] […]