নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্য ১২ সেপ্টেম্বর
আদালত নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১২ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।
আজ রোববার ঢাকার নয় নম্বর (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমানের এদিন ধার্য করেন।
এদিন মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী হাজিরা দাখিল করেন। তবে এদিন কোনো সাক্ষী আদালতে হাজির না হওয়ায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন দাখিল করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে সাক্ষ্য গ্রহণের জন্য ১২ সেপ্টেম্বর দিন ধার্য করেন।
খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে এ মামলা হয়।
আরও পড়ুনঃ দেশে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু






আদালত চত্বরে হিরো আলমকে মারধর - Tathya Sangjog
September 8, 2024[…] […]
দেউলিয়া হওয়ার পথে ১০ ব্যাংক; বাঁচানোর চেষ্টা করছে সরকার - Tathya Sangjog
September 8, 2024[…] আরও পড়ুনঃ নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ … […]
"সীতাকুণ্ডে বিস্ফোরণে হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া হবে" - Tathya Sangjog
September 8, 2024[…] আরও পড়ুনঃ নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ … […]
"বাংলাদেশ জন্মের পর থেকে রাষ্ট্র গঠনের এমন সুযোগ আসেনি" - Tathya Sangjog
September 8, 2024[…] আরও পড়ুনঃ নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ … […]
"পূজামণ্ডপে কোনো ধরনের বিশৃঙ্খলা করলে কঠোর হস্তে দমন করব" - Tathya Sangjog
September 8, 2024[…] আরও পড়ুনঃ নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ … […]