জাতীয় ফিচার

“নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা”

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, একনেকের পরিপত্রে যদি ওটা (মেয়াদ বৃদ্ধির সুযোগ) থাকেও এখন কিন্তু আমরা আর সময় বৃদ্ধি, মূল্যবৃদ্ধির প্রস্তাব অনুমোদন করছি না। যারা নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করতে ব্যর্থ হবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। […]

জাতীয় ফিচার

রাষ্ট্রপতির অপসারণ চাইলেন হাসনাত আবদুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। হাসনাত আব্দুল্লাহ ওই পোস্টে লেখেন, আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন, আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন, হাসিনার আমলে করা সব অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে […]

জাতীয় ফিচার

“দ্রুত সময়ে নির্বাচন আয়োজন করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব”

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার চলবে কিন্তু দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। রাজধানীর মিরপুরে অভ্যুত্থানে নিহত দুজনের পরিবারকে আজ বৃহস্পতিবার সকালে আর্থিক সহায়তা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে একথা বলেন তিনি। ‘পৃথিবীর কোথাও ফ্যাসিস্টদের পুনরুত্থান হয় না’ বলে মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, […]

জাতীয় ফিচার

দেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় দেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার আবহাওয়া অফিসের আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা ভারি বর্ষণের সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজশাহী, ঢাকা, খুলনা, […]

জাতীয় ফিচার

“বাংলাদেশে সামুদ্রিক মাছ প্রক্রিয়াকরণ কারখানা করতে চায় চীন”

ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশে বেসরকারি পর্যায়ে চীনের বিনিয়োগকারীরা সামুদ্রিক মাছ প্রক্রিয়াকরণ কারখানা তৈরি করে সেই মাছ নিজ দেশে রফতানি করতে চায় বলে জানিয়েছেন। আজ বুধবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে উপদেষ্টা ফরিদা আখতারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান। সামুদ্রিক মাছের সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও রফতানিতে চীনের আগ্রহ প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে বেসরকারি […]

জাতীয় ফিচার

রাষ্ট্র সংস্কারের অগ্রগতি নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু শনিবার

আগামী শনিবার থেকে সংস্কার কমিশনের কাজে অগ্রগতি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তৃতীয় দফায় প্রধান রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হবে। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংলাপে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। প্রেস সচিব বলেন, […]

জাতীয় ফিচার

টিএসসিতে সংগৃহীত ৮ কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা

প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বন্যার্তদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংগ্রহ করা ত্রাণ থেকে আট কোটি টাকা। আজ বুধবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজমের কাছে আট কোটি টাকার চেক তুলে দেন সমন্বয়করা। চেক হস্তান্তর অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, ‘আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সংগৃহীত ত্রাণের […]

১২ কেজির এলপিজি সিলিন্ডার এখন ১২৩৫ টাকা জাতীয় ফিচার

৩৫ টাকা বাড়ল এলপি গ্যাসের দাম

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ভোক্তা পর্যায়ে আরেক দফা বাড়ানো হলো। আজ বুধবার দাম বাড়ানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিন সন্ধ্যা ৬টা থেকেই নতুন এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। […]

জাতীয় ফিচার

বিস্ফোরক মামলায় খালাস পেলেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর পল্টন থানায় করা বিস্ফোরক মামলায় খালাস পেয়েছেন। আজ বুধবার বিচারক জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন। আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ বলেন, পল্টন থানায় ময়লার গাড়ি পেড়ানোর মামলায় খালাস পেয়েছেন বিএনপি মহাসচিব ও রুহুল কবির রিজভীসহ ৮ জন। আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ আরও বলেন, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে […]

জাতীয় ফিচার

শুক্রবার বাংলাদেশে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম ৪ অক্টোবর শুক্রবার বাংলাদেশ সফরে আসছেন। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তৌহিদ বলেন, সফরের সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠক করবেন এবং ঢাকায় একদিনের অবস্থানকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিনের সঙ্গেও সাক্ষাৎ করবেন। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমই প্রথম সরকার প্রধান যিনি […]