জাতীয় ফিচার

সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সাবেক রাষ্ট্রপতি, প্রবীণ রাজনীতিবিদ ও পার্লামেন্টারিয়ান অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। আজ শনিবার এক শোক বার্তায় মরহুম বদরুদ্দোজার রুহের মাগফেরাত কামনা করেন তিনি। অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী আজ ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর […]

জাতীয় ফিচার

“শিক্ষা ব্যবস্থা এমন জায়গায় চলে গেছে, যা দিয়ে জাতির উন্নয়ন সম্ভব নয়”

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বলতে দ্বিধা নেই, শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। শিক্ষা ব্যবস্থা এমন জায়গায় চলে গেছে, যা দিয়ে জাতির উন্নয়ন সম্ভব নয়। এই জায়গাটা ঠিক করার সময় এখন। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি। ফখরুল বলেন, ‘যারা দুর্নীতি […]

জাতীয় ফিচার

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ শনিবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। সাক্ষাৎকালে সেনাপ্রধান সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য দেশব্যাপী সেনাবাহিনীর ইউনিটগুলো কাজ করে যাচ্ছে। এসময় রাষ্ট্রপতি বলেন, সেনাবাহিনী দেশের মানুষের কল্যাণে এবং জান-মালের নিরাপত্তা প্রদানে প্রশংসনীয় ভূমিকা পালন করছে। […]

জাতীয় ফিচার

সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন

সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী (বি চৌধুরী) মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটায় উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন তার প্রেস সচিব জাহাঙ্গীর আলম। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৪ বছর। তিনি স্ত্রী হাসিনা ওয়ার্দা চৌধুরী, এক ছেলে দুই মেয়ে রেখে গেছেন। বড় মেয়ে মুনা চৌধুরী ব্যারিস্টার, ছোট মেয়ে […]

জাতীয় ফিচার

জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময়

১৫, ১৬ ও ১৭ অক্টোবরের যেকোনো দিন এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে। এই তিন দিনের যেকোনো এক দিন ফল প্রকাশ করার জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও […]

জনগণকে সঙ্গে নিয়ে ব্যবসায়ীদের কারসাজি মোকাবিলা করা হবে: খাদ্যমন্ত্রী জাতীয় ফিচার

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র ৭ দিনের রিমান্ডে

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী রমিজ উদ্দিন রূপকে (২১) গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারেরর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক সৈয়দ ইমরুল সাহেদ তাকে ১০ […]

জাতীয় ফিচার

ঢাকায় পৌছেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

শুক্রবার দুপুর সোয়া ২টায় ঢাকায় পৌঁছেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঢাকায় পৌঁছালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিমানবন্দর থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যান তিনি। বিকেল ৩টা ৫০ মিনিটে সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। দুই দেশের সরকারপ্রধান বিকেল ৪টা ২৫ মিনিটে যৌথ বিবৃতি […]

বিশ্ব সংযোগ

তাইওয়ানের হাসপাতালে আগুন লেগে ৯ জনের মৃত্যু

টাইফুনের আঘাতে ক্ষতিগ্রস্ত তাইওয়ানের একটি হাসপাতালে আগুন লেগে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দক্ষিণ তাইওয়ানে এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, পিংতুং কাউন্টিতে আগুন লাগার এ ঘটনা ঘটে, যেখানে প্রবলভাবে আঘাত হেনেছে টাইফুন ক্রাথন। এর প্রভাবে, তীব্র বাতাসের সঙ্গে প্রবল বৃষ্টিও হয়। যার কারণে স্থবির হয়ে পড়ে দ্বীপের কিছু অংশ। এদিকে, ওই […]

জাতীয় ফিচার

“সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে”

প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান এবং আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে। সেইসঙ্গে সাইবার সুরক্ষা দিতে নতুন আইন করা হবে। বিশেষ করে নারীদের সুরক্ষা দেয়ার ক্ষেত্রে কাজ করবে এটি। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে অনুষ্ঠিত সাইবার নিরাপত্তা আইন সংশোধন বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। সাইবার নিরাপত্তা আইনের আওতায় হওয়া মামলাগুলো […]

জাতীয় ফিচার

জাতিসংঘের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলার ঘটনায় বিশ্ব নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এ নিয়ে জাতিসংঘের কার্যকারিতা জনগণের মধ্যে প্রশ্নের উদ্রেক করছে। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, গতকাল (বুধবার) লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়ে বহু মানুষকে হতাহত […]