ফিচার বিশ্ব সংযোগ

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইরান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১টার পর প্রকাশিত খবরে বলা হয়েছে, ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ এবং হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার জবাবে এ হামলা চালানো হয়েছে। এবারের মতো হামলা ‌সমাপ্ত বলেও জানিয়েছে ইরান। অন্যদিকে ইসরায়েলজুড়ে হামলার সতর্ক সংকেত বাজানো হচ্ছে। […]

জাতীয় ফিচার

“পলিথিন ব্যাগের বিকল্প ব্যবহার করতে হবে”

স্বাস্থ্যকর পরিবেশের জন্য পলিথিন শপিং ব্যাগের বিকল্প ব্যবহারের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পলিথিনের অপচনশীলতার উল্লেখ করে তিনি বলেন, ‘পরিবেশ রক্ষায় পলিথিনের ব্যবহার বন্ধ করা অত্যন্ত জরুরি’। উপদেষ্টা রাজধানীর আগোরা ও মীনা বাজার সুপারশপে পলিথিন শপিং ব্যাগের বিকল্প ব্যবহার কার্যক্রম উদ্বোধনকালে এসব কথা বলেন। সৈয়দা […]

জাতীয় ফিচার

“অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে জনগণ হতাশ হবে”

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক। সাধারণ মানুষের আকাক্সক্ষা পূরণ করতে দেশের জন্য আমাদের কিছু করে দেখাতে হবে। এ এফ হাসান আরিফ মঙ্গলবার বিকেলে মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের নিজ কার্যালয়ে ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপাইকে এ কথা বলেন। হাসান আরিফ বলেন, ভৌগোলিক […]

জাতীয় ফিচার

“হাওরে এলাকা ভিত্তিক মাছ রক্ষায় সময় নির্ধারণ করতে হবে”

হাওরে এলাকা ভিত্তিক মাছ রক্ষার জন্য বিভিন্ন সময় নির্ধারণ করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে মঙ্গলবার বিকালে ‘হাওড় অঞ্চলে দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ উন্নয়নে করণীয়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, হাওরে এমন কোনো নিষিদ্ধ জাল ব্যবহার করা যাবে না, যে জাল […]

জাতীয় ফিচার

নভেম্বরে বিমসটেক শীর্ষ সম্মেলনে ইউনূস-মোদি বৈঠক হতে পারে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। সম্মেলনটি প্রাথমিকভাবে গত ৪ সেপ্টেম্বর অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়। কিন্তু পরে অনুষ্ঠানটি স্থগিত করা হয়। থাইল্যান্ড সংস্থার পরবর্তী শীর্ষ সম্মেলনের আয়োজক হতে চলেছে, যেখানে বাংলাদেশ বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবে। […]

জাতীয় ফিচার

“ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশ”

ফিলিস্তিন রাষ্ট্র ও এর জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস. ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রমাদান আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখব।’ বৈঠকে অধ্যাপক ইউনূস আশা প্রকাশ করে বলেন, ফিলিস্তিন কাক্সিক্ষত […]

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের জাতীয় ফিচার

সাভারে শ্রমিক-আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষে নিহত ১

সাভারের আশুলিয়ায় শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছে। এছাড়া চারজন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ শ্রমিক আহত হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবো এলাকার মন্ডল গ্রুপের সামনে এঘটনা ঘটে। নিহত ওই শ্রমিকের নাম কাউসার হোসাইন খান (২৭)। তিনি আশুলিয়ার জিরাবো এলাকার ম্যাঙ্গো টেক্স লিমিটেড কারখানার শ্রমিক। দুপুর ২টার […]

জাতীয় ফিচার

ডা. জোবাইদা রহমানের সাজা স্থগিত করেছে সরকার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানকে ২০০৭ সালে কাফরুল থানার একটি মামলায় দেওয়া আদালতের দণ্ডাদেশ স্থগিত করেছে সরকার। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লার সই করা এক প্রজ্ঞাপনে এ স্থগিতাদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ডা. জোবাইদা রহমানের সাজা স্থগিতের বিষয়ে দাখিল করা আবেদন এবং […]

জাতীয় ফিচার

“শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ করা হবে”

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ করা হবে। তবে যারা আইন ভেঙে অসন্তোষ সৃষ্টি করবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ার করেন তিনি। রোববার শ্রমিক কল্যাণ তহবিলে গ্রামীণফোনের লভ্যাংশের চেক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। উপদেষ্টা আসিফ বলেন, যারা শ্রমিক কল্যাণ তহবিলে লভ্যাংশের নির্ধারিত অংশ দিচ্ছেন না, তাদের […]

জাতীয় ফিচার

“পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্ত তদারকি করবে শিক্ষার্থীরা”

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী ১ অক্টোবর থেকে সুপারশপে পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্ত শিক্ষার্থীরা তদারকি করবে। স্কুলের তালিকা হয়েছে। আগামীকাল শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন হবে। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ের পরিবেশ অধিদফতরে পলিথিন বা পলিপ্রোপাইলিন শপিং ব্যাগের বিকল্প পণ্য মেলা এবং বিকল্প পণ্য সামগ্রী বিষয়ক সেমিনারে তিনি এ কথা বলেন। উপদেষ্টা জানান, ডিসেম্বরের […]