প্রথম চালানে ভারতের পথে ১৮ টন ইলিশ
বেনাপোল বন্দর দিয়ে প্রথম চালানে ছয় ট্রাকে ১৮ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বন্দর কর্তৃপক্ষের ছাড়পত্র নিয়ে টড়াকগুলো ভারতে প্রবেশ করে। প্রতি কেজি ইলিশের রপ্তানিমূল্য ১০ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ১২০০ টাকার মতো। বেনাপোল মৎস্য অফিসের ফিশারিজ কোয়ারেন্টাইন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতিপত্র নিয়ে ভোরে ইলিশের […]













