জাতীয় ফিচার

“শিক্ষা ব্যবস্থা এমন জায়গায় চলে গেছে, যা দিয়ে জাতির উন্নয়ন সম্ভব নয়”

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বলতে দ্বিধা নেই, শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। শিক্ষা ব্যবস্থা এমন জায়গায় চলে গেছে, যা দিয়ে জাতির উন্নয়ন সম্ভব নয়। এই জায়গাটা ঠিক করার সময় এখন।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

ফখরুল বলেন, ‘যারা দুর্নীতি করে চাঁদাবাজি করে তারা বিএনপির লোক নয়। দরকার হলে আবার রাজপথে নামতে হবে, আবার বুকের রক্ত দিয়ে দেশে জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।’

বিএনপি মহাসচিব বলেন, দেশে একটা ট্রানজেকশন হচ্ছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যদিয়ে অর্জিত বিজয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এই দেশে যেন গণতন্ত্র বিকশিত হতে না পারে সে বিষয়গুলো নিশ্চিত করেছে বিদায়ী সরকার। আমরা যদি গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধার করতে পারি, তবে আবার সব ঢেলে সাজানোর চেষ্টা করব।

তিনি বলেন, আমাদের শিক্ষকরা ভালোভাবে তার পরিবারকে কাপড় কিনে দিতে পারেন না। আজকে যে দাবি উঠেছে তা অত্যন্ত ন্যায়সঙ্গত যে শিক্ষকদের জাতীয়করণ করতে হবে। মূলত আপনাদের সমস্যাগুলো সম্পর্কে আমরা অবহিত। সমাধান করতে চাই।’
একটা চাকরির জন্য আওয়ামী লীগের এমপিদের হাতে জমি বেচে যে লাখ লাখ টাকা তুলে দিয়েছেন, তা কি ঠিক করেছেন? মানসিকতা পরিবর্তন না করলে জাতির ভাগ্য পরিবর্তন হবে না’, যোগ করেন ফখরুল।

শিক্ষকদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, বলতে দ্বিধা নেই, শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। শিক্ষা ব্যবস্থা এমন জায়গায় চলে গেছে, যা দিয়ে জাতির উন্নয়ন সম্ভব নয়। এই জায়গাটা ঠিক করার সময় এখন। পরিবর্তন করতে না পারলে জাতি চরমভাবে হতাশ হবে। জাতীয়করণ করার পর সিলেকশনের প্রশ্ন আসবে। শিক্ষকদের গুণগতমান অর্জন করতে হবে। শিক্ষকদের দলকানা হলে চলবে না।

বিএনপির শীর্ষ এ নেতা বলেন, ‘এই যে দেশটা, সাঈদ থেকে শুরু করে বাচ্চারা জীবন দিলো, আজকে সুযোগ এসেছে; সেই সুযোগটা কাজে লাগান। যতক্ষণ পর্যন্ত না মানুষের শক্তিকে কাজে লাগাচ্ছেন ততক্ষণ পর্যন্ত ক্ষমতায় গিয়ে লাভ হবে না। আপনাদের প্রতি মুহূর্তে ভাবতে হবে জাতিকে কী দিলাম।’

আরও পড়ুনঃ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র