“বাংলাদেশে সামুদ্রিক মাছ প্রক্রিয়াকরণ কারখানা করতে চায় চীন”
ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশে বেসরকারি পর্যায়ে চীনের বিনিয়োগকারীরা সামুদ্রিক মাছ প্রক্রিয়াকরণ কারখানা তৈরি করে সেই মাছ নিজ দেশে রফতানি করতে চায় বলে জানিয়েছেন।
আজ বুধবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে উপদেষ্টা ফরিদা আখতারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।
সামুদ্রিক মাছের সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও রফতানিতে চীনের আগ্রহ প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে বেসরকারি পর্যায়ে চীনের বিনিয়োগকারীরা সামুদ্রিক মাছ প্রক্রিয়াকরণ কারখানা তৈরি করে চীনে মাছ রফতানি করতে চায়।
আলোচনাকালে রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে সামুদ্রিক মাছ, চিংড়ি, কাঁকড়া, কুচিয়া, পাট ও পাটজাত পণ্য এবং আম রফতানির জন্য আগ্রহ প্রকাশ করেছেন। তিনি জানান, এ সব পণ্য চীনের বাজারে যথেষ্ট চাহিদা থাকায় বাংলাদেশ রফতানির সুযোগ গ্রহণ করতে পারে।
বাংলাদেশ ও চীনের সম্পর্ক বাড়ায় সন্তোষ প্রকাশ করে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, বাংলাদেশি পণ্য চীনের বাজারে শুল্কমুক্তভাবে রফতানিতে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে।
আরও পড়ুনঃ “শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ করা হবে”






দেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা - Tathya Sangjog
October 2, 2024[…] আরও পড়ুনঃ “বাংলাদেশে সামুদ্রিক মাছ প্রক্রিয়া… […]
"দ্রুত সময়ে নির্বাচন আয়োজন করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব" - Tathya Sangjog
October 2, 2024[…] […]
রাষ্ট্রপতির অপসারণ চাইলেন হাসনাত আবদুল্লাহ - Tathya Sangjog
October 2, 2024[…] […]
"নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা" - Tathya S
October 2, 2024[…] […]
জাতিসংঘের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল - Tathya Sangjog
October 2, 2024[…] […]
"সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে" - Tathya Sangjog
October 2, 2024[…] […]
সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র ৭ দিনের রিমান্ডে - Tathya Sangjog
October 2, 2024[…] […]
জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় - Tathya Sangjog
October 2, 2024[…] […]