জাতীয় ফিচার

রাষ্ট্র সংস্কারের অগ্রগতি নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু শনিবার

আগামী শনিবার থেকে সংস্কার কমিশনের কাজে অগ্রগতি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তৃতীয় দফায় প্রধান রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হবে।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সংলাপে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

প্রেস সচিব বলেন, ‘শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনা হবে। এতে ছয় সংস্কার কমিশনের কাজের অগ্রগতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে জানানো হবে। তাদের কাছ থেকে পরামর্শ নেয়া হবে।’

এছাড়া আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়েও রাজনৈতিক দলগুলোকে জানানো হবে বলে জানান শফিকুল আলম।

আরও পড়ুনঃ “শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ করা হবে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র