যুক্তরাজ্য থেকে নতুন বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
দূষণমুক্ত জ্বালানি, আইসিটি ও কৃষিখাতে যুক্তরাজ্য থেকে নতুন ও বাড়তি বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিটেনের ব্যবসা-বাণিজ্য বিষয়ক সর্বোচ্চ কমিটি কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও ব্রিটিশ হাউস অব লর্ডসের ক্রসবেঞ্চ সদস্য সফররত লর্ডস কারান বিলিমোরিয়ার সাথে বৈঠকে এ আবেদন জানান। […]













