জাতীয় ফিচার

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন।

গতকাল রোববার স্থানীয় সময় বিকেল ২ টা ৪৫ মিনিটে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন, শহীদুল ইসলাম, তার স্ত্রী রাজিয়া সুলতানা এবং তাদের ছোট ছেলে রনি।

নিহতদের বাড়ি বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার সিরাজিদিখান উপজেলায়। নিহত শহিদুল ইসলাম (৬২) অবসরপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা। রাজিয়া সুলতানা (৫৫) প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। রনি পড়াশোনা করতেন।এ দুর্ঘটনায় আহত ডক্টর আনোয়ার জাহিদ তাদের বড় সন্তান।

সম্প্রতি বড় ছেলের সঙ্গে দেখা করতে অস্ট্রেলিয়ায় আসেন তারা। ছুটির দিন ব্যক্তিগত গাড়ি নিয়ে ঘুরতে বের হন। দুর্ঘটনার সময় ড. আনোয়ার জাহিদ চালকের আসনে বসা ছিলেন। তাকে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা সঙ্কটাপন্ন।

আরও পড়ুনঃ ৫৭ জেলার ভোটে ‘সন্তুষ্ট’ সিইসি

রিপোর্টার

About Author

2 Comments

  1. রাশিয়ার জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৩ - tathyasangjog

    October 17, 2022

    […] আরও পড়ুনঃ অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদে… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র