জাতীয়

পাকিস্তানের উপনির্বাচনে ইমরান খানের বড় জয়

পাকিস্তানের উপনির্বাচনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান আট আসনের ছয়টিতেই জয় পেয়েছেন।

গতকাল রোববার দেশটির জাতীয় পরিষদের ৮টি আসনের উপনির্বাচনে ৬টিতেই জয় পেয়েছেন পিটিআইপ্রধান।

একইদিন পাঞ্জাব প্রদেশের তিনটি আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দুটিতে জয় পায় পিটিআই। এর আগে গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে পাকিস্তানের পাঞ্জাবে প্রাদেশিক পরিষদের উপনির্বাচনেও বড় জয় পেয়েছিল পিটিআই। এছাড়া গত ১৭ জুলাই পাঞ্জাবের আরেক উপনির্বাচনেও ২০টি আসনের ১৫টিতেই জয়লাভ করে ইমরান খানের দল।

এর আগে চলতি বছরের এপ্রিলে এক অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এরপর থেকে আগাম নির্বাচনের দাবিতে পাকিস্তানজুড়ে সমাবেশ করছেন তিনি। সব কর্মসূচিতেই অংশ নেয় বিপুল মানুষ।

ইমরান খানের অভিযোগ, বিদেশি ষড়যন্ত্রে ক্ষমতা থেকে সরানো হয়েছে তাকে। বর্তমান ক্ষমতাসীন জোটকে আমদানি করা সরকার বলেও আখ্যায়িত করেন তিনি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে পাকিস্তানজুড়ে যে গণসংযোগ চালিয়েছেন তার ফল পেতে শুরু করেছেন ইমরান খান।

আরও পড়ুনঃ ইরানের বিক্ষোভে বাইডেনকে দুষলেন রাইসি

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র